যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনই মাঠে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়েছিলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল ও শ্রীলঙ্কার পেসার অসিথা ফার্নান্ডোর। এমনকি তাঁদের একে অপরকে আঘাত করতেও দেখা গিয়েছে। সেই ঘটনায় এবার শাস্তি ঘোষণা করল আইসিসি। দুই ক্রিকেটারকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি, দু’জনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ঘটনাটি ঘটে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ভারতের প্রথম ইনিংসের সময়। অসিথার বলে ৪৫ রান করে আউট হন যশস্বী। এরপর শ্রীলঙ্কান পেসার তাঁকে আক্রমণাত্মক ভঙ্গিতে  মাঠ ছাড়তে বলেন।  তাতেই মেজাজ হারান ভারতীয় ওপেনার। প্যাভিলিয়নে ফেরার পরিবর্তে তিনি অসিথার দিকে ফিরে যান এবং দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দু’জন খুব কাছাকাছি চলে আসেন এবং তাঁদের মাথায় মাথায় ধাক্কা লাগতেও দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে  দুই পক্ষের খেলোয়াড়দের এগিয়ে আসতে হয়।

আরও পড়ুন: হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

প্রথমে এই ঘটনার পর যশস্বীর বিরুদ্ধে বড় শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। এমনকি আইসিসির নিয়ম অনুযায়ী তাঁকে ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি সাসপেনশনের আশঙ্কাও তৈরি হয়। তবে শেষ পর্যন্ত ঘটনাটিকে লেভেল-১-এর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে আপাতত কোনও ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে না যশস্বীকে। শুধু যশস্বী নন, অসিথাকেও একই শাস্তি দিয়েছে আইসিসি। অর্থাৎ দু’জনের শাস্তিই সমান। 

নেপাল যাওয়ার পথে আটক আফগান যুবক, ইন্দো-নেপাল সীমান্তে বাড়ল নজরদারি

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩