৩৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন চণ্ডীগড়ের একটি বড় অংশ, জল সংকট চরমে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ৩৬ ঘণ্টা ধরে অন্ধকারে নিমজ্জিত চণ্ডীগড়। জানা যাচ্ছে চণ্ডীগড়ের একটি বড় অংশে প্রায় ৩৬ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এর জেরে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে এলাকাবাসীরা। এতক্ষন ধরে বিদ্যুৎবিছিন্ন থাকার কারণে এই সমস্ত অঞ্চলগুলিকে জল সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি বিদ্যুৎ না থাকার কারণে ভেঙে পড়ছে হাসপাতাল পরিষেবাও। জানা যাচ্ছে, চণ্ডীগড়ের বিদ্যুৎ বিভাগের কর্মীরা ৩ দিনের বন্‌ধ ডেকেছেন। আর সেই বনধের কারণেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চণ্ডীগড়ের একটি বিশাল এলাকা। হাজার হাজার বাড়ির জল এবং বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বন্ধ। এমনকি চণ্ডীগড়ের কোনও কোনও জায়গায় ট্রাফিক সিগন্যালের আলো পর্যন্ত ঠিকভাবে কাজ করছে না। এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে হাসপাতাল পরিষেবা। ইতিমধ্যেই চণ্ডীগড়ের একাধিক সরকারি হাসপাতাল সার্জারির তারিখ পরিবর্তন করতে শুরু করেছে বলে খবর। 

জানা যাচ্ছে, সম্প্রতি চণ্ডীগড়ের বিদ্যুৎ বিভাগের কর্মীরা সংস্থার বেসরকারিকরণ এবং বেত কমানর আশঙ্কায় প্রতিবাদের রাস্তায় নেমেছেন। মূলত এই কারণেই তাঁরা একটানা ৩ দিন ধর্মঘটের ডাক দিয়েছেন। এর জেরেই ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে চণ্ডীগড়বাসী। 

এই বিদ্যুৎ বিভ্রাট সম্পর্কে সবথেকে বেশী সমস্যার মুখে পড়েছে হাসপাতালগুলি। সরকারি হাসপাতালের আধিকারিকদের মতে, অল্প কিছুক্ষণের বিদ্যুৎ বিভ্রাটের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা আছে। কিন্তু এতদি ধরে যদি জেনারেটরের ভরসায় গোটা হাসপাতাল চলে তাহলে কখনই হাসপাতালের কাজ একশো শতাংশ চলতে পারে না। 

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি