কূপওয়ারায় ৫ বিদেশি জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী

কাশ্মীরের এডিজিপি (Additional Director General of Police) বিজয় কুমার (Vijay Kumar) বলেন, ‘তল্লাশি অভিযান এখনও চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু কাশ্মীরের কূপওয়ারায় ৫ বিদেশি জঙ্গিকে গুলি করে খতম করল ভারতীয় সেনা বাহিনী। শুক্রবার সকালে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও অভিযান চলছে বলে জানানো হয়েছে।

কাশ্মীরের এডিজিপি (Additional Director General of Police) বিজয় কুমার (Vijay Kumar) শুক্রবার সকালে এই অভিযান নিয়ে বলেন, ‘তল্লাশি অভিযান এখনও চলছে। কূপওয়ারার জুমাগন্ড এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে।’

প্রসঙ্গত এর আগে গত মে মাসে সেনা বাহিনীর জওয়ানদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। গত ২০ এপ্রিল পুঞ্চের ভাতা দুরিয়ানে সেনা গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই ঘটনার পর জঙ্গিদের ধরতে মে মাসের প্রথম সপ্তাহে বিশেষ অভিযানে নামে সেনা। রাজৌরি সেক্টরের কান্দি এলাকার জঙ্গলে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেন জওয়ানরা। অভিযান চলার সময়েই আচমকাই সেনা জওয়ানদের উদ্দেশে বোমা ছোড়ে জঙ্গিরা। ওই বোমায় দুই জওয়ান ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর জখম হন আরও চার জওয়ান। তার মধ্যে দুই আধিকারিকও ছিলেন। আহতদের উদ্ধার করে উধমপুর কম্যান্ড হাসপাতালে ভর্তি করা হলেও চিকি‍ৎসাধীন অবস্থায় তিনজন মারা যান।

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান