ঝাড়খণ্ডে জেলের মধ্যেই গুলিতে খুন বন্দি, জেলার-সহ সাসপেন্ড ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খণ্ডের ধানবাদ সংশোধনাগারে চলল গুলি। গুলি করেই খুন করা হল জেল বন্দি অভিযুক্তকে। এই ঘটনায় ১ জন কারারক্ষী এবং পাঁচ জন জেলকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধনবাদের ডেপুটি মেয়র হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আমান সিংকে রবিবার বিকেলে কারাগারের ভিতরে গুলি করে হত্যা করা হয়। আমনের পেটে, মাথায় গুলি লাগে। কারাগারেই মৃত্যু হয় তার। এই ঘটনা নিয়ে ধনবাদের ডেপুটি কমিশনার বরুণ রঞ্জন  জানিয়েছেন, ‘জেল কর্মী  মোঃ মুস্তকিন আনসারিকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি পাঁচ জন কারাকর্মীকে বরখাস্ত করা হয়েছে।‘ শুধু তাই নয় এই ঘটনার পর ২৩ জন বন্দীকে রাজ্যের অন্যান্য কারাগারে স্থানান্তরের সুপারিশ করেছে ধনবাদের ডেপুটি কমিশনার।

প্রসঙ্গত, মৃত আমান সিং উত্তরপ্রদেশের বাসিন্দা। বন্দুকবাজ হিসেবে কুখ্যাত ছিল। একাধিক অপরাধের মামলা ছিল তাঁর বিরুদ্ধে। সুপারি কিলার হয়ে কাজ করত সে। তবে সংশোধনাগারের মধ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে  ধানবাদের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা সংশোধানাগারে যান।

এই ঘটনার পর জেলা প্রশাসক বলেন,’গুলি চালানোর মামলার অন্যতম প্রধান অভিযুক্ত সুন্দর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যে চারটি এফআইআর দায়ের করা হয়েছে। হাসপাতালের যে ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে সেখানে ব্যারিকেড দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।’ 

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ডিম ছুড়লেও আমার কাছে পিস্তল আছে’, হুঁশিয়ারি কীর্তি আজাদের

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

মনসা পুজো উপলক্ষ্যে রাজ্যে বিশেষ ছুটির ঘোষণা, সুযোগ পাবেন কোন জেলার বাসিন্দারা?

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের