সুখবর, ষষ্ঠীতে দেশে শুরু হচ্ছে ৫-জি পরিষেবা

গ্রাহকদের ৪জি’র পরিবর্তে ৫জি পরিষেবা ব্যবহারের জন্য বাড়তি টাকা খরচ করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপেক্ষার অবসান। দুর্গাপুজো (Durgapujo) উপলক্ষে দেশবাসীকে বিশেষ উপহার দিচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রক (Telcom Ministry)। আগামী শনিবার পয়লা অক্টোবর দুর্গাপুজোর বোধনের দিন অর্থা‍ৎ ষষ্ঠীর দিনেই দেশে শুরু হচ্ছে ৫-জি পরিষেবা (5G Services)। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের (Indian Mobile Congress) অনুষ্ঠান মঞ্চ থেকেই ওই দিন পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। 

গত মাসেই দেশে ৫জি পরিষেবার (5G Service) জন্য স্পেকট্রামের (Spectrum) নিলাম হয়েছিল। দুই মোবাইল পরিষেবা (Mobile Service Operator) প্রদানকারী সংস্থা জিও (JIO) ও এয়ারটেল (Airtel) ইতিমধ্যেই ৫জি পরিষেবা (5G Service) চালুর জন্য কোমর কষে ঝাঁপিয়েছে। স্পেকট্রাম নিলামের পরেই কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী (Union Telecom Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) ঘোষণা করেছিলেন, অক্টোবর মাসের ১২ তারিখের মধ্যেই উ‍ৎসবের মরসুমে দেশজুড়ে চালু হবে ৫জি পরিষেবা। যদিও কবে চালু হবে, তা নির্দিষ্ট করে জানাননি তিনি। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর (Union Telecom Minister) ঘোষণার পরেই উন্নত টেলিযোগাযোগ পরিষেবা পাওয়ার জন্য আম জনতা অপেক্ষার প্রহর গুনতে শুরু করেছিলেন।

জিও’র পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে দেশের চার বড় শহর দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করা হবে। পরে অন্যান্য প্রান্তেও ওই পরিষেবা চালু হবে। আগামী দুই বছরের মধ্যেই দেশজুড়ে চালু হবে অত্যাধুনিক যোগাযোগ পরিষেবা। তবে গ্রাহকদের ৪জি’র পরিবর্তে ৫জি পরিষেবা ব্যবহারের জন্য বাড়তি টাকা খরচ করতে হবে। তবে কত বাড়তি টাকা খরচ করতে হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

লক্ষ্মীপুজোর দিনে বাড়িতেই নিজের হাতে বানিয়ে নিন রাজকীয় ‘ছানামুখী’

ভাড়া বাড়িতে জাল নোটের কারখানা! ভাড়াটিয়ার কীর্তিতে হতবাক বাড়িওয়ালা, উদ্ধার ৩৭ লক্ষ টাকা

দুর্গাপুজো হয় না, চার দিন ধরে ধুমধাম করে চলে লক্ষ্মীপুজো! বালুরঘাটের গ্রামের এই বিশেষ রীতি জানেন?

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘তৃণমূলের মতো ভেজাল পার্টি দেখিনি, দলটা উঠেই গেল’ কটাক্ষ দিলীপের

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

মা লক্ষ্মীর ভোগের প্রসাদে তৈরি করুন শাহি কেশর পিস্তা ফিরনি

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার