আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহারাষ্ট্রে ৪০ তলা থেকে লিফট ছিড়ে মর্মান্তিক মৃত্যু ৬ শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নির্মীয়মাণ এক বহুতলের ৪০ তলা থেকে লিফট ছিড়ে পড়ে প্রাণ হারালেন ছয় শ্রমিক। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে থানের ঘোড়বন্দর রোডে। নিহত পাঁচ শ্রমিকের পরিচয় জানা গেলেও বাকি শ্রমিকের পরিচয় শনাক্ত করা যায়নি। গুরুতর জখম হয়েছেন আরও এক শ্রমিক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে লিফটের তার ছিড়ে গেল, তা তদন্ত করে দেখছে পুলিশ। দুর্ঘটনার পরেই ওই বহুতলের নির্মাণকার্য বন্ধ করে দিয়েছে প্রশাসন।

থানে পুর নিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান ইয়াসিন তাড়ভি জানিয়েছেন, এদিন বিকেল সাড়ে পাঁচটা দুর্ঘটনাটি ঘটেছে ঘোড়বন্দর রোডের বালকুমে একটি নির্মীয়মাণ বহুতলে। ওই বহুতলে নির্মাণকার্যে জড়িত শ্রমিকদের ব্যবহারের জন্য একটি লিফট আচমকাই ছিড়ে ৪০ তলা থেকে নিচের পার্কিং লটে পড়ে। ওই সময়ে লিফটিতে সাত শ্রমিক ছিলেন। বিকট শব্দ শুনে আশেপাশের এলাকা থেকে অন্যান্য শ্রমিকরা ছুটে আসেন। খবর পাঠানো হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগকে।

ঘটনাস্থলে পৌঁছে লিফট সরিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়। ততক্ষণে ছয়জন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লিফটের একটি তার ছিড়ে যাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। নির্মীয়মাণ বহুতলটির নির্মাতা সংস্থার আধিকারিকদের ইতিমধ্যেই জেরা করা শুরু করেছেন তদন্তকারীরা।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ