আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মী সাসপেন্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : হিন্দু ধর্মগুরু চিন্ময় প্রভুর গ্রেপ্তারি ও একের পর এক সংখ্যালঘু হিন্দু সমাজের উপরের নির্যাতনের প্রতিবাদে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় ক্ষুব্ধ জনতা। ছিঁড়ে ফেলা হয় জাতীয় পতাকা। হামলার ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে আগেই প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার এই ঘটনায় ৩ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করল ভারতীয় কর্তৃপক্ষ। একইসঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হল ৭ জনকে।

যে তিন জনকে বরখাস্ত করা হয়েছে তাঁরা প্রত্যেকেই পুলিশের উপপরিদর্শক। এছাড়াও একজন ডেপুটি এসপিকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে। পশ্চিম ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার এই তথ্য জানিয়েছেন।এই নিয়ে তিনি জানান, ‘হামলার ঘটনায় পুলিশের তিন জন উপপরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় একটি মামলাও করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সমাজের উপর নির্যাতন ও হিন্দু গুরু চিন্ময় প্রভুর গ্রেপ্তারি নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ সহ ভারত। ক্ষুব্ধ জনতার দাবি মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় প্রভুকে। হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানায় নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। অবিলম্বে মুক্তি দেওয়া হোক প্রভুকে।

এই গ্রেপ্তারির প্রতিবাদ জানাতে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন হামলা চালায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে হাইকমিশনের অফিসে। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে তাঁরা। এরপর পুলিশের বিশাল বাহিনী এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।

বাংলাদেশের ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবী নিহত ও সাংবাদিক নিগ্রহের হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভারতের জাতীয় পতাকা অবমাননার ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার মোল্লা ইউনূস। উল্টে অস্বীকার করে চলেছে। হিন্দু নির্যাতন নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না অন্তর্বর্তী সরকার। 

 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট