আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কর্ণাটকে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা, ঘাতক ট্রাকের ধাক্কায় মৃত ৮, আহত ২২

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের আনন্দ নিমেষে মিশল শোকে! কর্ণাটকে গণেশ বিসর্জন শোভাযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকা ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল ৮ ভক্ত। আহত ২২। ঘটনাটি ঘটেছে, শুক্রবার রাত ৮:৪৫ মিনিট নাগাদ কর্ণাটকের হাসান জেলার হোসাল্লি গ্রামে। যেখানে গণপতি বিসর্জনের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রাস্তা দিয়ে গণেশ বিসর্জন শোভাযাত্রা যাচ্ছিল। তখনই বেপরোয়া গতিতে থাকা একটি ট্রাক ভক্তদের উপর উঠে যায়। যার ফলে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। জানা গিয়েছে, আহত ও নিহতদের মধ্যে গ্রামবাসী এবং শিক্ষার্থীরা রয়েছেন। যাঁরা গণেশ বিসর্জনের আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কর্ণাটকে র মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা যাচ্ছে, বেপরোয়া গতিতে থাকা ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিচ্ছে। এরপরে শোভা যাত্রায় অংশগ্রহণকারী জনতাদের ধাক্কা দিচ্ছে। যা দেখে এলোপাথাড়ি এদিক-ওদিক ছোটাছুটি করছে ভক্তরা। কিন্তু ততক্ষণে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গিয়েছেন অনেকে। নিহতদের রাস্তায় পড়ে থাকতে দেখা গিয়েছে। অন্যরা আড়াল হওয়ার জন্য দৌড়াতে থাকে। আহতদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মৃতদের দেহ ঘিরে স্বজনরা কাঁদছেন। এবং চিকিৎসকরা আহতদের বাঁচানোর চেষ্টা করছেন। হাসানের ডেপুটি কমিশনার কেএস লতা কুমারী নিশ্চিত করেছেন যে, বেপরোয়া ট্রাকের ধাক্কায় আটজন নিহত হয়েছেন। এবং ২২ জন আহত হয়েছেন। আহতরা এখন চিকিৎসাধীন। তবে পুলিশ এখনও এই দুর্ঘটনার কারণ নিশ্চিত করেননি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গণপতি শোভাযাত্রার সময় ট্রাকটি একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রায় ঢুকে পড়ে। সেখানে ইঞ্জিনিয়ারিং ছাত্র-সহ বিপুল সংখ্যক যুবক ছিলেন।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেকের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তার বিবৃতিতে বলা হয়েছিল যে, “হাসানে গণেশ বিসর্জন শোভাযাত্রার সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনাটি শুনে আমি গভীরভাবে দুঃখিত। সরকার আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে। এটি একটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত, এবং আমাদের এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছি।” প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, “মোসালে হোসাহাল্লিতে গণপতি বিসর্জন শোভাযাত্রার সময় ভয়াবহ দুর্ঘটনার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত, যেখানে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং ২০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। ঈশ্বর মৃতদের আত্মার শান্তি দান করুন এবং তাদের পরিবারকে শক্তি দিন। আহতদের জন্য সর্বোত্তম বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Published by:

Share Link:

More Releted News:

৫ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬১ টাকা, ঘুম উড়েছে পরিযায়ী শ্রমিকদের

ডিজিটাল যুগেও ‘রিগ্রেট’ বা ‘নো রুম’ বার্তা পাওয়া যাত্রীর সংখ্যাই জানে না রেল

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ