দিল্লিতে বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ঝলসে মৃত্যু ৯ মাসের শিশু সন্তান সহ চার জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির শাহদারা এলাকায় একটি   বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ২৬ শে জানুয়ারি , বিকেল ৫টা ২২ মিনিটে শাহদারা এলাকায়  অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে  দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ মাসের এক শিশুকন্যাসহ চারজনের।

শুক্রবার এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়। দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ বলেন, ‘ওই বাড়িতে ছিল ওয়াইপার ও রাবার কাটার মেশিন । তাই সেখান  থেকেই এই আগুনটি লাগে বলে মনে করা হচ্ছে।‘

পুলিশ ও দমকল কর্মীরা ওই বাড়ি থেকে ছয়জনকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে নিয়ে যান। আর সেখানেই তারা প্রাণ হারান । পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। তাদের পিসিআর ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক শিশু-সহ আরও তিনজনকে উদ্ধার করে। ততক্ষণে তাদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। এরপরেই হাসপাতালে তাঁরা প্রাণ হারান।

এই অগ্নিকাণ্ডের  ঘটনায় নিহতরা হলেন ২৮ ও ৪০ বছর বয়সী দুই নারী, নয় মাস বয়সী একটি মেয়ে এবং ১৭ বছর বয়সী একটি ছেলে । ১৬ বছরের এক কিশোরী ও ৭০ বছরের এক বৃদ্ধা চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।  প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি উত্তর-পশ্চিম দিল্লির পিতমপুরায় একটি বহুতল ভবনে আগুন লাগে। এই ঘটনায় চার নারীসহ ছয়জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটল দিল্লিতে।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন