মণিপুরে জাতিহিংসায় নিহত ১৭৫, মর্গে পড়ে দাবিদারহীন ৯৬ দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: বিজেপি শাসিত মণিপুরে গত তিন মাসের বেশি সময় ধরে চলা জাতিহিংসায় মৃত্যু হয়েছে ১৭৫ জনের। তার মধ্যে ৯৬ জনের দেহ শনাক্তকরণ করা যায়নি। লাশকাটা ঘরে পড়ে রয়েছে ওই ৯৬ জনের দেহ। দাবিদারবিহীন ওই লাশ নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছে রাজ্য প্রশাসন।  এখনও নিখোঁজ ৩৩ জন। ফলে তারাও মারা গিয়েছেন বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। ফলে মৃতের সংখ্যা ২০০’র গণ্ডি ছাড়িয়ে গিয়েছ বলে মনে করা হচ্ছে।

গত ৩ মে কুকি জনজাতির ছাত্র সংগঠনের মিছিলের পরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বিজেপি শাসিত মণিপুর। কুকি ও মেইতেইদের মধ্যে শুরু হয় প্রাণঘাতী লড়াই। তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও ওই লড়াই থামেনি। উল্টে লাগাতার চোরাগোপ্তা হানা চলছে। দুই গোষ্ঠীর লড়াইয়ে পুড়েছে একাধিক ঘরবাড়ি, ধর্মীয় স্থান। মণিপুর পুলিশের তথ্য অনুযায়ী, জাতিহিংসা শুরুর পরে মোট ৫,১৭২টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তার মধ্যে ২৫৪টি গির্জা ও ১৩২টি মন্দিরে আগুন লাগানো হয়েছে। উন্মত্ত জনতা পুলিশের অস্ত্রাগারে হামলা চালিয়ে ৫,৬৬৮টি আগ্নেয়াস্ত্র লুঠ করেছে। হামলায় প্রাণ হারিয়েছেন ১৭৫ জন। গুরুতর জখম হয়েছেন ১,১১৮ জন।

পুলিশের এক আধিকারিকের দাবি, কুকি ও মেইতেই জনগোষ্ঠীর মধ্যে অশান্তি রুখতে যথেষ্টই কড়া পদক্ষেপ নিয়েছে আইনঁশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লুঠ হওয়া ৫,৬৬৮টি আগ্নেয়াস্ত্রের মধ্যে ১,৩২৯টি উদ্ধার করেছে। পাশাপাশি ১৫ হাজার ৫০ রাউন্ড কার্তুজ ও ৪০০টি বোমা উদ্ধার করেছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩৬০টি অবৈধ বাঙ্কার।  

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

গরু পাচার মামলায় CID-র সিজ করা বহুতলে হঠাৎ আগুন, দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ