চুরির শাস্তি, নাবালকের যৌনাঙ্গে লাললঙ্কার গুঁড়ো

পুলিশ দোকান মালিককে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ:  চুরি করার অপরাধে ১০ বছরের কিশোরকে বিবস্ত্র করে তার যৌনাঙ্গে লাললঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। নাবালক গুরুতর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ দোকান মালিককে গ্রেফতার করেছে। ধৃতের নাম কৃষ্ণ। তাঁর বিরুদ্ধে শিশু নির্যাতন-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। পুলিশকে নাবালকের মা জানিয়েছেন, তাঁর ১০ বছরের পুত্র-সন্তানকে কৃষ্ণ তার বাড়ির ছাদে নিয়ে গিয়ে জামা-কাপড় খুলিয়ে যৌনাঙ্গে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। পরে বেধরক ঠ্যাঙায়। বাড়িতে সে ফিরলে মা দেখে জামা-কাপড় ছেঁড়া। কী হয়েছে, জানতে চাইলে সে বলে কৃষ্ণ তাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে জামা-কাপড় খুলে যৌনাঙ্গে লাল-লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে। তাঁকে মারছে কেন, জানতে চাইলে কৃষ্ণ জানায় সে দোকান থেকে ঠাণ্ডা পানীয় চুরি করেছে।

শিশুটির কাকা কৃষ্ণের ওপর রীতিমতো ক্ষিপ্ত। তার দাবি, কেন কৃষ্ণ সিসিটিভি ফুটেজ তাদের দেখায়নি। কোন অধিকারে তাকে কৃষ্ণ তার বাড়ির ছাদে তুলে নিয়ে গিয়ে অত্যাচার চালিয়েছে। মায়ের দাবি, ছেলে কোনওদিন এই কাজ করেনি। কৃষ্ণ মিথ্যে কথা বলছে।  ছেলে কোল্ড ড্রিংকসের বোতল ছুঁয়ে দেখতে পারে।

পুলিশ অফিসার সইদা বাবু জানিয়েছেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওই দোকানদারকে গ্রেফতার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে নজর ক্যামেরার ফুটেজ। ফুটেজ দেখে পরবর্তী পদক্ষেপ।  এলাকাবাসী দোকানদারের কড়া শাস্তির দাবি জানিয়েছে। 

আরও পডুন চার পা নিয়ে ভূমিষ্ঠ সন্তান

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর