চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুম্বইয়ের ইসকন মন্দিরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ভক্তের মৃত্যু, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার সকালে মুম্বইয়ের ইসকন মন্দিরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ভক্তের। জানা যাচ্ছে, এদিন সকালে মুম্বইয়ের জুহু বিচের কাছে অবস্থিত ওই মন্দিরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। অভিযুক্ত স্থানীয় এক ঠিকাদার। তাঁর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনেছে স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্তের কাজ শুরু হয়েছে বলে পুলিশ সুত্রে খবর।

পুলিশ সূত্রে খবর, রাম নবমী উপলক্ষে রবিবার থেকেই মুম্বইয়ের ইসকন মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। সোমবারও মন্দির দর্শনে প্রচুর মানুষ এসেছিলেন ওই মন্দিরে। হঠাৎ তাঁদের মধ্যে একজন বিদ্যুৎপৃষ্ঠ হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এদিকে যে সময়ে এই দুর্ঘটনা ঘটে সেই সময়ে ঘটনাস্থলে প্রচুর মানুষ ছিলেন। ফলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মন্দিরের মধ্যেই ছোটাছুটি শুরু করেন ভক্তরা।  

তবে ঠিক কিভাবে ওই ব্যক্তি বিদ্যুৎপৃষ্ঠ হলেন, কীভাবেই তাঁর মৃত্যু হল সেটা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে মৃত ওই ব্যক্তির নাম পরিচয়ও জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। এ ঘটনায় অবহেলার অভিযোগে মামলা দায়েরের পর ঠিকাদারকে আটক করেছে মুম্বই পুলিশ। অন্যদিকে এই ঘটনার তদন্ত শুরু করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ