মাঝ আকাশে বৃদ্ধার গায়ে প্রস্রাব পুরুষ যাত্রীর: জারি বিমান সফরে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বৃদ্ধার গায়ে প্রস্রাব করার অভিযোগে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে এক মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করল এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফ থেকে জারি করা এই খবর দিতে গিয়ে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখছে। অসামরিক বিমান চলাচল অধিকর্তার তরফ থেকেও এয়ার ইন্ডিয়ার কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট দেখে তারাও পদক্ষেপ করতে পারে, এমনই ইঙ্গিত মিলেছে।

ঘটনাটি ঘটেছে গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে। বিমানটি নিউ ইয়র্ক থেকে দিল্লি আসছিল। সংশ্লিষ্ট যাত্রী মদ্যপ ছিলেন । তার আসন থেকে কয়েকটি আসন ছাড়িয়ে বসেছিলেন বছর ৭০-য়ের এক মহিলা। রাতের খাওয়ার পরিবেশনের পর বিমানের লাইট অফ করে দেওয়া হলে ওই পুরুষ যাত্রী মহিলার গায়ে প্রস্রাব করে দেন। ঘটনার শেষ এখানেই নয়। জানা গিয়েছে ওই অভদ্র আচরণের পরেও পুরুষ যাত্রীটি বেশ কিছুক্ষণ তার গোপনাঙ্গ বের করে দাঁড়িয়ে ছিলেন। বৃদ্ধার চিৎকার শুনে বিমানে হৈচৈ শুরু হয়। আলো জ্বলতেই দেখা যায় কুরুচিকর দৃশ্য। বিমান দিল্লি পৌঁছলে বিনা বাধায় বেরিয়ে যান ওই পুরুষ যাত্রী। বিমান কর্তৃপক্ষের আচরণে যুগপৎ বিস্মিত হয়ে বৃদ্ধা সোজা অভিযোগ জানান এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরণকে। চন্দ্রশেখরণ এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাতেই টনক নড়ে এয়ার ইন্ডিয়ার। এক মাসের জন্য ওই যাত্রীকে এয়ার ইন্ডিয়ার কোনও বিমানেই উঠতে দেওয়া হবে না।

আরও পড়ুন ঐতিহাসিক চুক্তির পথে এয়ার ইন্ডিয়া

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা