সেনার পরিচয় দিয়ে খাবারে মাদক মিশিয়ে তরুণী চিকিৎসককে ধর্ষণ, দিল্লিতে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের অভিযোগ তুলে হাতে পুলিশের নাম লিখে মহারাষ্ট্রে চিকিৎসকের আত্মহত্যাকে নিয়ে চর্চার মধ্যেই প্রকাশ্যে আরও এক চাঞ্চল্যকর ঘটনা। এবার সেনা অফিসারের পরিচয় দিয়ে দিল্লির এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, সেনা অফিসার সেজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব এবং প্রতারণা করার পর  নির্যাতনের ঘটনা ঘটেছে। ছত্তরপুর এলাকা থেকে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, আমাজনের ডেলিভারি পার্সন হিসেবে কর্মরত আরভ মালিক নামের ব্যক্তি নিজেকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট বলে পরিচয় দিয়ে দিল্লির সফদরজং হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে প্রতারণা করেন। পুলিশ জানয়েছে আরভ মালিক ইনস্টাগ্রামে ২৭ বছর বয়সী ওই চিকিৎসকের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে থাকে। তাঁদের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে। এমনকি ৩০ এপ্রিল থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে চলা কথাবার্তার সময় আরভ কাশ্মীরে নিযুক্ত একজন সেনা কর্মকর্তা হিসেবে নিজেকে উপস্থাপন করেন এবং নিজের কথার সত্যতা প্রমাণের জন্য সামরিক পোশাক পরা ছবি চিকিৎসককে পাঠিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। অক্টোবরে অভিযুক্ত মসজিদ মোথ এলাকায় ওই চিকিৎসকের বাড়িতে যান। সেখানেই চিকিৎসকের খাবারে নেশার দ্রব্য মিশিয়ে নির্যাতন শুরু করে।

সেই ঘটনার পর নির্যাতিতা চিকিৎসক ১৬ অক্টোবর সফদরজং এনক্লেভ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর, পুলিশ ছত্রপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময় আরভ মালিক স্বীকার করেন যে তিনি দিল্লি ক্যান্টনমেন্টের একটি দোকান থেকে অনলাইনে সেনাবাহিনীর পোশাক কিনেছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য