প্রেমিকাকে বহুতল থেকে ধাক্কা দিয়ে খুন করায় অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে ঘায়েল

প্রেমিকাকে পাঁচতলা থেকে ধাক্কা মেরে খুন করায় অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে ঘায়েল হল।  ওই খুনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রেমিকাকে পাঁচতলা থেকে ধাক্কা মেরে খুন করায় অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে ঘায়েল হল।  ওই খুনের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত মহম্মদ সুফিয়ান। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ওই যুবককে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। তখনই তাদের গুলিতে আহত হন অভিযুক্ত। সুফিয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের লখনউয়ের।

পুলিশ জানিয়েছে, মহম্মদ সুফিয়ানের সঙ্গে ১৭ বছরের নিধি গুপ্তার সম্পর্ক গড়ে ওঠে। সুফিয়ান নিধিকে একটি দামি মোবাইল ফোন উপহার দেয়। এই সম্পর্কের কথা জানার পরই অভিযুক্তের বাড়ি যান কিশোরীর পরিবারের সদস্যরা। সেখানে যেতেই দুই পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলার মধ্যেই সকলের নজর এড়িয়ে আবাসনের পাঁচতলায় ছুটে চলে যায় নিধি। তার পিছু পিছু ছুটে যায় সুফিয়ানও। কিছুক্ষণ পরেই কিশোরীর বাড়ির সদস্যরা চিৎকারের আওয়াজ পান। সেই আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখেন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নিধি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিধির মৃত্যুর খবর শুনেই গা ঢাকা দেয় সুফিয়ান। সুফিয়ানের বিরুদ্ধে তাঁদের মেয়েকে ফুঁসলানোর অভিযোগ করেন নিধির পরিবারের সদস্যরা।

তার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল সুফিয়ান। তাকে গ্রেফতারের জন্য ৯ জনের একটি বিশেষ দল গঠন করেছিল লখনউ পুলিশ। তার নামে ২৫ হাজার টাকার পুরস্কারমূল্য ঘোষণা করেছিল পুলিশ। শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সুফিয়ান। তার পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার