Maharashtra Crisis: পিছনে বিজেপির ইন্ধন, পরোক্ষে স্বীকার শিন্ডের

যদিও শিবসেনার বিধায়কদের বিদ্রোহ নিয়ে মুখে কুলুপই এঁটেছেন বিজেপি শীর্ষ নেতারা।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: মহারাষ্ট্রে মহাসঙ্কটের (Maharashtra Political Crisis) নেপথ্যে যে বিজেপি রয়েছে, সেই অভিযোগ আগেই তুলেছিলেন বিরোধীরা (Opposition Party)। বৃহস্পতিবার রাতে কার্যত তা স্বীকার করে নিয়েছেন বিদ্রোহী শিবসেনা নেতা (Rebel Shiv Sena Leader) একনাথ শিন্ডে (Eknath Shinde)। গুয়াহাটির হোটেলে বিক্ষুব্ধ শিবসেনা বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন, ‘আমাদের পিছনে দেশের এক মহাশক্তিশালী জাতীয় দল (National Party) রয়েছে। ওই জাতীয় দলের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্তকে ঐতিহাসিক (Historic Decission) আখ্যা দেওয়া হয়েছে। আশ্বস্ত করেছে, আমাদের সর্বতোভাবে সাহায্য করবে। ফলে আমাদের ঘাবড়ানোর কিছু নেই।’ নাম না করলেও শিন্ডে যে মহাশক্তিশালী দল বলতে বিজেপির (BJP) দিকেই ইঙ্গিত করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই রাজনৈতিক পর্যবেক্ষকদের।

গত সোমবার যেভাবে কয়েক লক্ষ টাকা খরচ করে চার্টার্ড বিমানে (Chartered Flight) শিবসেনার (Shiv Sena)  একাংশ বিধায়ককে প্রথমে বিজেপি শাসিত গুজরাতের সুরতে এবং পরে অসমের গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে, তাতেই পরিস্কার গোটা ঘটনার পিছনে পদ্ম শিবিরের শীর্ষ নেতাদের হাত রয়েছে। যদিও শিবসেনার বিধায়কদের বিদ্রোহ নিয়ে মুখে কুলুপই এঁটেছেন বিজেপি শীর্ষ নেতারা। এদিন অবশ্য বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেই তাঁর বিদ্রোহের পিছনে পদ্ম শিবিরের হাত থাকার কথা পরোক্ষে শিকার করে নিয়েছেন। ফলে সামান্য হলেও অস্বস্তিতে পড়েছেন বিজেপি শীর্ষ নেতারা।

গুয়াহাটির হোটেলে বন্দি শিবসেনা বিধায়কদের উদ্দেশে এদিন শিন্ডে বলেন, ‘আমি জানি অনেকে খুশি হলেও তাঁদের মধ্যে উ‍ৎকণ্ঠাও কাজ করছে। কিন্তু আমরা ঐক্যবদ্ধ এবং জয় আমাদের হবেই। একটা জাতীয় দল, একটা মহাশক্তি, যারা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে, সেই দল আমায় আশ্বস্ত করেছে, সব রকমের সহযোগিতা করবে। বলেছে, আমাদের যে কোনও সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে।’

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল