চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত জোড়ো যাত্রায় ঢুকে রাহুলকে জাপটে ধরলেন যুবক

নিজস্ব প্রতিনিধি, হোসিয়ারপুর (পঞ্জাব): প্রধানমন্ত্রী মোদির পর এবার রাহুল গান্ধির ভারত জোড়ো কর্মসূচিতে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি ধরা পড়ল।

মঙ্গলবার সকালে পঞ্জাবের হোসিয়ার পুর থেকে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি শুরু হয়। পদযাত্রা চলাকালীন সেখানে ঢুকে পড়েন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তিনি রাহুল গান্ধিকে জড়িয়ে ধরেন। নিরাপত্তাকর্মীরা ওই ব্যক্তিকে দ্রুত রাহুলের থেকে ছাড়িয়ে নিয়ে মিছিল থেকে বের করে দেন। মিছিল কিছু সময়ের জন্য থামিয়ে দেওয়া হয়। পরে আবার মিছিল চলতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘটনায় দেখা গিয়েছে, রাহুল এবং পঞ্জাব প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতারা মিছিল করে এগিয়ে চলেছেন। কংগ্রেসের যুবরাজকে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।হোসিয়ারপুরের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকাই এক ব্যক্তি অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে মিছিলে ঢুকে পড়ে রাহুলকে জাপটে ধরেন। নিরাপত্তাকর্মীরা তাকে রাহুলের থেকে ছাড়িয়ে নিয়ে পদযাত্রার বাইরে বের করে দেন।  

মঙ্গলবার হোসিয়ারপুর থেকে রাহুল গান্ধি শুরু করেন ভারত জোড়ো যাত্রা কর্মসূচি। সবুজ পতাকা দেখিয়ে যাত্রার সূচনা করেন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং। ছিলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের হরিশ চৌধুরী, রাজকুমার ছাবেয়াল।  ছিলেন প্রদেশ কংগ্রেসের অন্য়ান্য নেতারাও। মঙ্গলবার রাহুল গান্ধি রাত্রিবাস করবেন মুকেরিয়ানে। কাল সকালে ফের শুরু হবে পদযাত্রা। পদযাত্রা চলাকালীন রাহুল গান্ধিকে দেখা যায় এলাকাবাসীর সঙ্গে কথা বলতে। 

আরও পড়ুন কোভিড বিধি মেনে পদযাত্রা না হলে বন্ধ: রাহুলকে কেন্দ্র

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ