আইফোন বাঁচাতে গিয়ে জখম হলেন এক শিক্ষিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার দিল্লিতে অটো করে যাচ্ছিলেন এক মহিলা। জানা গিয়েছে, ওই মহিলা পেশায় একজন শিক্ষিকা। তাঁর আইফোন ছিনতাইয়ের চেষ্টা করেন দুই বাইক আরোহী। সেই সময়ই ফোন বাঁচাতে তিনি অটো থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।  

জানা গিয়েছে, ওই শিক্ষিকার নাম ইয়োভিকা চৌধুরী। সাকেতের জ্ঞান ভারতী স্কুলে কর্মরত। তিনি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, সেইসময় দুই ব্যক্তি বাইকে করে যাচ্ছিল এবং তাঁর আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই শিক্ষিকা প্রাণপণে তাঁর ফোনটাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু শেষমেশ সক্ষম হননি। অটো থেকে পড়ে গুরুতর জখম হন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত অবস্থায় ওই মহিলাকে দ্রুত ম্যাক্স সাকেত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নাক ভেঙে গিয়েছে। এছাড়াও তাঁর দেহের অন্যান্য জায়গায় আঘাত লাগায় হাসপাতালে তাঁর চিকিত্সা করা হয়। এখন তিনি বর্তমানে সুস্থ। ছিনতাইকারীদের বিরুদ্ধে সাকেত থানায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

আজকের রাশিফল: শনির সুনজরে কর্মক্ষেত্রে উন্নতি, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের