চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার সাতসকালেই শ্রীনগরে এনকাউন্টারে নিকেশ এক সন্ত্রাসবাদী

নিজস্ব প্রতিনিধি: ফের এনকাউন্টার কাশ্মীরে। রবিবার ভোরে শ্রীনগরের হারওয়ান দরবাগ ধারা এলাকায় নিরাপত্তাবাহীনীর সঙ্গে সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। ভোরের আলো ফোটার আগেই গুলির শব্দে ঘুম ভাঙে ওই এলাকার বাসিন্দাদের। প্রবল শৈতপ্রবাহের মধ্যেই ভারতীয় নিরাপত্তাবাহিনী এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছিলেন। সেসময় তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনীও। কাশ্মীর পুলিশের দাবি, এনকাউন্টারে এক সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। এখনও ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তাবাহিনী।

 

কাশ্মীর জোন পুলিশ এক টুইট করে জানিয়েছে, খুব নির্দিষ্ট একটি তথ্যের ভিত্তিতে, পুলিস এবং CRPF-এর একটি যৌথ দল হারওয়ান এলাকায় কর্ডন করে অনুসন্ধান অভিযান শুরু করে। ভোর চারটে নাগাদ আচমকা তাঁদের লক্ষ্য করে গুলি ছুটে আসে। এরপরই পাল্টা গুলি চালায় নিরাপত্তাবাহিনী। তাতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের অনুমান, নিহত ব্যক্তি ভারতের নাগরিক নয়। তাঁর পরিচয় যাচাই করা হচ্ছে। ওই এলাকায় আরও কেউ লুকিয়ে আছে কিনা সেটা জানতে চলছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথবাহিনী। উল্লেখ্য, প্রতি বছরই প্রবল ঠান্ডা এবং তুষারপাতের সুযোগ নিয়ে লাইন অফ কন্ট্রোল পার করে সন্ত্রাসবাদীদের ভারতে ঢুকিয়ে দেয় পাকিস্তান। এখানেও সেই ধরণের ঘটনা ঘটেছিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। গত সপ্তাহেই দক্ষিণ শ্রীনগরের রাংরেথএলাকায় এক এনকাউন্টারে দুই সন্ত্রাসবাদীকে খতম করেছিল পুলিশ ও আধাসেনার যৌথবাহিনী।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ