আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ডিপোজিট মানি’ বাবদ কমিশনে ১০ হাজার টাকা খুচরো জমা আপ প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা হোক বা লোকসভা নির্বাচন। সমস্ত প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট অঙ্কের টাকা নির্বাচন কমিশনের কাছে ডিপোজিট মানি হিসাবে রাখতে হয়। সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে এক আম আদমি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় অভিনব ঘটনা ঘটল। সায়াজিগঞ্জ (Sayajigunj) বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির (AAP Candidate) প্রার্থী স্বেজল ব্যাস (Swejal Vyas) মনোনয়ন (Nomination) জমা দিতে গিয়ে ব্যাগ থেকে বের করলেন খুচরো ১০ হাজার টাকা। যা দেখে বিস্মিত হন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

মঙ্গলবার সায়াজিগঞ্জের আম আদমি পার্টির প্রার্থী স্বেজল ব্যাস মনোনয়ন জমা দেওয়ার জন্য উপস্থিত হন। তাঁকে ডিপোজিট মানি জমা দেওয়ার কথা বলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তখন ব্যাগ থেকে ১০ হাজার টাকা খুচরো বের করেন স্বেজল ব্যাস। ৫ টাকা, ১০ টাকা-সহ বিভিন্ন মুদ্রা মিলিয়ে ১০ হাজার টাকা ডিপোজিট মানি বাবদ জমা দেন তিনি। আম আদমি পার্টির প্রার্থী জানান, মনোনয়নের এই টাকা তিনি সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করেছেন। সয়াজিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কংগ্রেস এই আসন থেকে প্রার্থী করেছে অমি রাবতকে। অন্যদিকে বিজেপি টিকিট দিয়েছে তরুণ নেতা কেয়ুর রোকাদিয়াকে।

উল্লেখ্য সম্প্রতি মনোনয়ন প্রত্যাহার করেছেন সুরাতের আপ প্রার্থী। বেশ কিছু দিন নিখোঁজ থাকার পর ফিরে এসেই মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। যদিও আম আদমি পার্টির তরফে তাঁদের প্রার্থীকে জোর করে মনোনয়ন তুলে নিতে বাধ্য করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নরেন্দ্র মোদির রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে।

Published by:

Share Link:

More Releted News:

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

বিয়ের মরসুমে বড় ধাক্কা! LPG-এর মূল্য বৃদ্ধিতে দামি হতে পারে ফুচকা-পুরি-রসগোল্লা

জ্বালানির দাম বৃদ্ধিতে আরও দামি বিমান সফর, পরিষেবা বন্ধ করবে একাধিক সংস্থা?

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ