মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মেঘালয়ে ইস্তাহার প্রকাশ অভিষেকের

উপস্থিত থাকবেন মেঘালয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ড. মুকুল সাংমা

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয়ে বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election) উপলক্ষে মঙ্গলবার ইস্তাহার প্রকাশ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শিলংয়ের পাইনউড হোটেলে বেলা সাড়ে বারোটা নাগাদ সাংবাদিক বৈঠক করে তৃণমূলের ইস্তাহার প্রকাশ করবেন দলের সেকেন্ড ইন কম্যান্ড।

তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার দলের ইস্তাহার প্রকাশের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মেঘালয় তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ড. মুকুল সাংমা, সহ-সভাপতি জেমস লিংডো, রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ, মেঘালয়ে দলের ইনচার্জ মন্ত্রী মানস ভুঁইয়া এবং সাংসদ ডেরেক ’ও ব্রায়েন। ৬০ আসন বিশিষট মেঘালয় বিধানসভায় (Meghalaya Assembly Election) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এখনও পর্যন্ত ৫২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে চলতি জানুয়ারি মাসের ১৮ তারিখে মেঘালয়ের মেন্দিপাথারে বিশাল জনসভা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেই সভা থেকে মেঘালয়বাসীর উদ্দেশে দুর্নীতিমুক্ত নতুন সরকার গড়ার ডাক দেন দলনেত্রী। প্রসঙ্গত বর্তমানে মেঘালয়ে বিরোধী দলের ভূমিকায় রয়েছে জোড়াফুল শিবির। ফলে সেখানে বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়তে কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে মহিলাদের জন্য তৃণমূলের তরফে ঘোষণা করা উই কার্ড এর রেজিস্ট্রেশন সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। এই কার্ডে মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হবে। যুব সম্প্রদায়ের জন্য মাই কার্ড রেজিস্ট্রেশন দু লাখ ছাড়িয়েছে ইতিমধ্যে।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন