১৪৪ ঘণ্টা পর ভোপালে গ্রেফতার ধর্ষক, পালানোর চেষ্টা করায় অভিযুক্তের পায়ে গুলি পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল : ছয় বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশের জালে এক অভিযুক্ত। সুযোগ বুঝে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত সলমান। পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় পুলিশও। গুরুতর জখম অবস্থায় ভোপালের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অভিযুক্ত সলমান।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রায়সেন জেলায় ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে পালিয়ে বেরানোর অভিযোগ বছর ২৩-র সলমনের বিরুদ্ধে। ১৪৪ ঘণ্টা তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে ভোপালে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ দিতে পারলে ৩০ হাজার টাকাও ঘোষণা করা হয়েছিল। অবশেষে পুলিশের জালে ধরা পরে সে। ৩দিন ধরে তার খোঁজ করছিল পুলিশ। গোপনে খবর পেয়ে ভোপালের গান্ধীনগর পুলিশ স্টেশনের কাছে একটি চায়ের দোকান থেকে সলমনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে রাইসেনে নিয়ে যাওয়ার সময় গাড়িটির টায়ার পাংচার হয়ে যায়। সেই সুযোগে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশও পাল্টা গুলি চালায়। অভিযুক্তের পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হামিদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।

সূত্রের খবর,  ২১ নভেম্বর বাড়ির বাইরে খেলা করছিল বছর ৬ –র শিশুটি। তাকে চকোলেটের লোভ দেখিয়া জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ সলমনের বিরুদ্ধে। পরিবারের লোকজন খোঁজ শুরু করলে জঙ্গল থেকে তাকে উদ্ধার করে। শিশুটিকে সলমনের সঙ্গেই শেষবার দেখেছিলেন কয়েকজন। তারপর থেকেই অভিযুক্তের খোঁজ শুরু হয়। প্রথমে শিশুটিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্ষণের প্রমাণ মিলেছে। তারপরেই তাঁরে নিয়ে যাওয়া হয় ভোপালের এইমসে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?  

জোর ধাক্কা, হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে না রজনীকান্তের ‘জেলার ২’!

বিবাহবার্ষিকী পালনের রাতেই ১৪ মাসের শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে ঝাঁপ দিল মা

জ্ঞানেশের অপসারণের দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে জনস্রোত

দুপুরে মিড ডে মিলের পাতে চিকেন বিরিয়ানি, পুজোর মুখে পড়ুয়াদের ‘সারপ্রাইজ’ দিল হাওড়ার স্কুল

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের