অন্ধ্রের পর এবার উত্তরপ্রদেশ, আগুনের গোলায় পরিণত হল দ্বিতল বাস, কেমন আছেন যাত্রীরা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুক্রবার ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থেকেছে বেঙ্গালুরু-হায়দরাবাদ NH ৪৪।  কুর্নুল ট্র্যাজেডিতে ২০ জনের প্রাণহানির ঘটনায় শিউড়ে উঠেছে গোটা দেশ। সেই দুর্ঘটনা নিয়ে চর্চার মধ্যেই রবিবার ভোরে লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে আরেকটি বড় দুর্ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য এড়ানো  গিয়েছে প্রাণহানির মত বিপদ। জানা গিয়েছে দিল্লি থেকে গোন্ডাগামী একটি ডাবল-ডেকার বাসের একটি টায়ারে হঠাৎ আগুন ধরে যাওয়ার পর তা আগুনের গোলায় পরিণত হয়। তবে সৌভাগ্যক্রমে আগুন পুরো গাড়িটিকে গ্রাস করার আগেই সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

চাঞ্চল্যকর ও ভয়ানক এই ঘটনাটি ঘটেছে আগ্রা এক্সপ্রেসওয়ে টোল প্লাজার ঠিক আগে, ভোর ৫টার দিকে কাকোরি থানা এলাকার কাছে। প্রাথমিক তথ্য অনুসারে, বাসের টায়ার ফেটে আগুন ধরে যায়, যা দ্রুত গাড়িতে ছড়িয়ে পড়ে। চালক এবং যাত্রীরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যাওয়ার কিছুক্ষণ আগেই বাস থেকে সকল যাত্রীরা নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টায়ারে আগুন কয়েক মিনিটের মধ্যেই বাসটিকে ভয়াবহ আগুন গ্রাস করে নেয়। এক্সপ্রেসওয়ে জুড়ে ঘন ধোঁয়া উড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলকর্মীরা এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এটাই স্বস্তির যে কোনও নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

অন্ধ্রপ্রদেশের কুর্নুলে চিন্নাতেকুর গ্রামের কাছে একটি বেসরকারি ট্রাভেল বাসের সঙ্গে একটি দু-চাকার গাড়ির সংঘর্ষের কয়েকদিন পর এই দুর্ঘটনাটি ঘটল। জানা গিয়েছে, বাসটি ৪০ জন যাত্রী নিয়ে জাতীয় সড়ক ধরে এগোচ্ছিল। আচমকাই একটি বাইক চলে আসে সামনে। বাইকের সঙ্গে ধাক্কা লেগে কিছুদূর এগোতেই বাসটির মধ্যে আগুন লেগে যায়। এই বাসটিও বাতানুকূল ছিল বলে জানা গিয়েছে। আগুন লাগার পর প্রথমেই কেউ বুঝতে পারেনি। ঘটনার সময় বাসে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেতেই কয়েকজন জানলা ভেঙে লাফিয়ে পড়েন। অনেকেই বাসের থেকে বের হতে পারেননি। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের।  আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। স্থানীয়রা প্রথম আগুন লাগার খবর দেয় দমকলকে। আগুনকে নিয়ন্ত্রণে আনার আগেই পুরো বাসটি ভস্মীভূত হয়ে গিয়েছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে