অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায়ের পর সুরায় চুমুক দিয়েছিলেন বিচারপতিরা!

অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ের পরই ভারতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন রঞ্জন গগৈ। এর কিছুদিনের মধ্যেই তিনি রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালের ৯ নভেম্বর, ভারতের ইতিহাসে সবচেয়ে আলোচ্য অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার ঐতিহাসিক রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। সেসময় ভারতের প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ, তিনি বর্তমানে রাজ্যসভার মনোনীত সাংসদ। তাঁর কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি আত্মজীবনী লিখেছেন, যার নাম জাস্টিস ফর দি জাজ (Justice for the Judge: An Autobiography)। সেই বইয়ের বিভিন্ন পাতায় উঠে এল বিভিন্ন না জানা ঘটনার কোলাজ।

যেমন ২০১৮ সালের চার সিনিয়র বিচারপতির সাংবাদিক বৈঠক বা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সুপ্রিম কোর্টের কলেজিয়াম দ্বারা তাঁর মেয়াদকালে নেওয়া সিদ্ধান্তের বিষয়। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনাটির বর্ননা হল রামজন্মভূমি নিয়ে রাম মন্দির-বাবরি মসজিদ নিয়ে ঐতিহাসিক রায়ের পর তিনি সাংবিধানিক বেঞ্চের বিচারপতিদের নিয়ে তাজ মানসিং হোটেলে ডিনার করতে গিয়েছিলেন। এবং বিচারপতিদের পছন্দ মতো ওয়াইনের অর্ডার করেছিলেন।

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ লিখেছেন, ‘সেদিন অযোধ্যা মামলার রায় দানের পর সুপ্রিম কোর্টের সচিব আমাদের এক নম্বর কোর্টের বাইরে অশোক চক্রের নীচে ফটোশেসনের আয়োজন করেন। এরপর সন্ধ্যেবেলা আমি সমস্ত বিচারপতিদের (যাঁরা অযোধ্যা মামলায় দায়িত্বে ছিলেন) নিয়ে হোটেল তাজ মানসিংহ-তে যাই। এবং সেখানে আমরা চাইনিজ খাবার খেয়েছিলাম এবং সেখানে থাকা সবথেকে দামী ওয়াইন বেছে নিয়ে ভাগ করে পান করেছিলাম। এবং আমি সবচেয়ে পুরোনো বোতলটিই বেছে নিয়েছিলাম’। উল্লেখ্য, তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সদস্যরা ছিলেন বিচারপতি সরদ বোবদে, বিচারপতি ওয়াই চন্দ্রচুর, বিচারপতি অশোক ভুষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির।

উল্লেখ্য, অযোধ্যা মামলার ঐতিহাসিক রায়ের পরই ভারতের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন রঞ্জন গগৈ। এর কিছুদিনের মধ্যেই তিনি রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হন। যা নিয়ে প্রবল বিতর্ক হয় দেশজুড়ে। এমনকি রাজ্যসভা অধিবেশনে যাওয়ার পরও তাঁকে বিরোধীদের টিপ্পনি হজম করতে হয়। এবার তাঁর আত্মজীবনী নিয়েও যে বিতর্কের ঝড় উঠতে চলেছে সেটা বলাই বাহুল্য। 

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩