তামিলনাডুতে ফের জয়ললিতার দলের সঙ্গে গাঁটছাড়া বাঁধল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: কথায় বলে কেউ ঠকে শেখে। আবার কেউ ঠেকে শিখে। বিজেপি এবং তামিলনাডুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়লতিতার দল এআইডিএমকে। লোকসভা ভোটে আলাদা লড়তে গিয়ে জোর ধাক্কা খেয়েছিল দুই দলই। তাই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ফের নতুন করে গাঁটছাড়া বাঁধল দু্ই দল। আগামী বছর বিধানসভা ভোটে হাতে-হাত মিলিয়ে এমকে স্ট্যালিনের ডিএমকের বিরুদ্ধে লড়াই করবে। আজ শুক্রবার চেন্নাইতে এআইএডিএমকে নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীর সঙ্গে বৈঠক শেষে এ কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তবে ফের জয়ললিতার দলের সঙ্গে হাত মেলানোর জন্য বিজেপিকে আত্মতআগ করতে হয়েছে। তামিলনাডুর রাজ্য সভাপতি তথা জয়ললিতার দলের প্রধান চক্ষুশূল আন্নামালাইকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় রাজ্য সভাপতি করা হয়েছে পলানিস্বামীর প্রিয়পাত্র নায়নার নাগেন্দ্রনকে। দীর্ঘদিন ধরেই বিজেপির সহযযোগী ছিল জয়ললিতার দল এআইএডিএমকে। কিন্তু গত লোকসভা ভোটের আগে বিজেপির রাজ্য সভাপতি আন্নামালাইয়ের আলটপকা মন্তব্যে ক্ষুব্ধ হয়ে পদ্ম শিবিরের সঙ্গ ত্যাগ করে এআইএডিএমকে। লোকসভা ভোট ছিল দু’দলের অ্যাসিড টেস্ট। তামিলভূমে দলের পায়ের নিচের মাটি শক্ত করতে জোর কদমে ঝাঁপিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। কিন্তু ভূমিশয্যা নিয়েছিলেন পদ্ম প্রার্থীরা। তবে সামান্য হলেও ভোট শতাংশ বেড়েছিল।

কিন্তু আলাদা-আলাদা ভোটে লড়লে যে আগামী বছর বিধানসভা ভোটে এম কে স্ট্যালিনের ডিএমকে’র জয় রোখা যাবে না, তা বুঝতে পেরে গত কয়েক মাস ধরেই জোট বাঁধা নিয়ে গোপনে আলোচনা চালাচ্ছিল দুই দলের শীর্ষ নেতৃত্ব। অবশেষে এদিন অমিত শাহের সঙ্গে জয়ললিতার দলের বর্তমান প্রধান ই পলানিস্বামীর বৈঠকে কাটল জট। বৈঠক শেষে দুই দলের জোট বাঁধার ঘোষণা করে অমিত শাহ বলেন, ‘এখন থেকে জোট বেঁধেই দুই দল ডিএমকে সরকারের তোষণ ও দুর্নীতির বিরুদ্ধে লড়বে। লোকসভা থেকে বিধানসভা ভোট একসঙ্গে লড়বে। তামিলনাডুতে জোটের নেতৃত্ব দেবেন ই পলানিস্বামী।’

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার