দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলের ভারত জোড়ো কর্মসূচিতে যোগ দেবেন সনিয়া, প্রিয়ঙ্কা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ছেলে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় যোগ দেবেন দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধি।যোগ দেবেন প্রিয়ঙ্কাও।  দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সনিয়া গান্ধি বিমানে মহীশূর পৌঁছে যাবেন। মঙ্গলবার সকালে যোগ দেবেন রাহুলের পদযাত্রায়। যদিও সরকারিভাবে সনিয়া গান্ধির এই কর্মসূচির ব্যাপারে কিছু জানানো হয়নি।

সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সনিয়া গান্ধি মহীশূরে বেশ কিছুক্ষণ থাকবেন। সেখান থেকে চলে যাবেন কোড়াগু। সেখানে কয়েকদিন থাকবেন। পরে তাঁর দিল্লি চলে আসার কথা। স্বাস্থ্য পরীক্ষার জন্য সনিয়া গান্ধি কিছুদিন বাইরে ছিলেন। সে কারণে ছেলে রাহুলের ভারত জোড়ো যাত্রায় তিনি অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার তিনি কর্নাটকের মাণ্ড্য জেলা থেকে ‘ভারত জোড়ো যাত্রায়’ অংশ নেবেন। এ জন্য সোমবারই তিনি সে রাজ্যে পৌঁছে যাচ্ছেন।

কেন্দ্রে আসীন শাসকদল বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রা কর্মসূচি গ্রহণ করেছেন। কন্যাকুমারী থেকে গত ৭ সেপ্টেম্বর যাত্রা শুরু হয়েছে। সনিয়া গান্ধির যোগদানের পর রাহুলের কর্মসূচিতে যোগ দেবেন প্রিয়ঙ্কা গান্ধি। আগামী পাঁচ মাসে ১২টির বেশি রাজ্যে যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ভারত জোড়ো কর্মসূচি ২১ দিনে ৫১১ কিলোমিটার পথ অতিক্রম করেছে।আগামী বছর কর্নাটকে বিধানসভা নির্বাচন। তার আগে এই যাত্রা কংগ্রেস কর্মীদের মনোবল যোগাবে বলেই মনে করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ