চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাত! একের পর এক ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়ার

নিজস্ব প্রতিনিধি: হাইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে এয়ার ইন্ডিয়া ২৪ এবং ২৫ নভেম্বরের জন্য নির্ধারিত বেশ কিছু আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। রবিবার একটি অ্যাডভাইজারির  মাধ্যমে এয়ার ইন্ডিয়া এই ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে যে কিছু বিমানকে অগ্নুৎপাতের জায়গা দিয়েই উড়ে যেতে হবে, তার ফলে আগুন ও ছাই দ্বারা বিমান চলাচল প্রভাবিট হতে পারে। এর আগে বেশ কয়েকটি বিমান এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সেই জন্যই আপাতত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমান সংস্থা জানিয়েছে তাদের কাছে যাত্রী নিরাপত্তা সবার আগে। তাই যাত্রী বা ক্রুদের জন্য কোনও ঝুঁকি যাতে তৈরি না হয় তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্নেয়গিরির ছাই বিমানের ইঞ্জিন এবং গুরুত্বপূর্ণ সিস্টেমগুলিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এর ফলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

২৪ নভেম্বর বাতিল হওয়া ফ্লাইটগুলির মধ্যে রয়েছে নিউয়র্ক থেকে দিল্লি (AI 106), নিউ ইয়র্ক JFK থেকে দিল্লি (AI 102), দুবাই থেকে হায়দ্রাবাদ (AI 2204), দোহা থেকে মুম্বই (AI 2290), দুবাই থেকে চেন্নাই (AI 2212), দাম্মাম থেকে মুম্বই (AI 2250) এবং দোহা থেকে দিল্লি (AI 2284)।

২৫ নভেম্বর বাতিল হওয়া ফ্লাইটগুলির মধ্যে রয়েছে চেন্নাই থেকে মুম্বাই (AI 2822), হায়দ্রাবাদ থেকে দিল্লি (AI 2466), মুম্বই থেকে হায়দ্রাবাদ থেকে মুম্বই রাউন্ড ট্রিপ (AI 2444 এবং AI 2445) এবং মুম্বই থেকে কলকাতা থেকে মুম্বাই রাউন্ড ট্রিপ (AI 2471 এবং AI 2472)। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প ভ্রমণের ব্যবস্থা করার এবং বিঘ্নহ্রাসের চেষ্টা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ