ফের অখিলেশের পরিবারে ভাঙন, বিজেপির টিকিটে লড়ছেন সপা সুপ্রিমোর ভগ্নিপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই উত্তরপ্রদেশের নয়টি আসনে রয়েছে বিধানসভা উপনির্বাচন। আর সেই নির্বাচনের আগেই ভাঙন ধরল সমাজবাদী পার্টির সুপ্রিম অখিলেশ যাদবের পরিবারে । কারণ বিজেপি এবার  অখিলেশের শ্যালক অনুজেশ যাদবকে মাইনপুরির করহাল আসন থেকে উপনির্বাচনে প্রার্থী করেছেন। বলা বাহুল্য, এই আসন থেকেই এসপি প্রধান অখিলেশ যাদব পদত্যাগ করেছিলেন।

অনুজেশ যাদব মুলায়ম পরিবারের জামাই। তিনি মুলায়ম সিং যাদবের ভাই অভয়রাম যাদবের মেয়ে সন্ধ্যা যাদবের স্বামী। তবে তাদেরকে সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হলে পরবর্তীতে দুজনেই যোগ দেন বিজেপিতে। আর এবার উত্তরপ্রদেশের বিধানসভা উপনির্বাচন থেকে বিজেপির হয়ে লড়ছেন অনুজেশ যাদব। অন্যদিকে বিধানসভা উপনির্বাচনে  মাইনপুরির করহাল আসন থেকে সমাজবাদী পার্টির হয়ে লড়ছেন অখিলেশ যাদবের ভাই তেজ প্রতাপ যাদব । এখান থেকেই স্পষ্ট যে, মাইনপুরি আসন নিয়ে অখিলেশের পরিবারের মধ্যেই শুরু হয়েছে প্রতিযোগীতা।

 বলা বাহুল্য, অনুজেশ যাদবের পরিবার শুরু থেকেই রাজনীতিতে রয়েছে । তাঁর মা উর্মিলা যাদব সমাজবাদী পার্টির টিকিটে মইনপুরীর ঘিরর বিধানসভা আসন থেকে বিধায়ক হন। তবুও সমাজবাদী পার্টি থেকে অনুজেশকে বহিষ্কার করা হয়েছিল। এরপর তিনি যোগ দেন বিজেপিতে।   উল্লেখ্য, উত্তরপ্রদেশের নয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানে রয়েছে   বিজেপি গাজিয়াবাদ সদরে দলের মহানগর সভাপতি সঞ্জীব শর্মা এবং কুন্দারকিতে রামবীর সিং ঠাকুরকে নাম।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?