বেআইনি খনি  মামলায় সিবিআইয়ের হাজিরা এড়ালেন অখিলেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   বেআইনি খনি  মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে  হাজিরা দেবেন না সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। এই হাজিরা এড়ান নিয়ে সমাজবাদী পার্টির তরফ থেকে জানান হয়েছে,’এদিন অখিলেশের  একটি দলীয় বৈঠক রয়েছে। লখনউয়ে একটি সভায় যোগ দেবেন তিনি। সেই কারণে অখিলেশ বৃহস্পতিবার দিল্লিতে হাজিরা দিতে পারবেন না।‘

উত্তরপ্রদেশের সাতটি জেলা, শামলি, কৌশাম্বি, ফতেপুর, দেওরিয়া, সাহারানপুর, হামিরপুর এবং সিদ্ধার্থনগর থেকে অবৈধ খননের ঘটনা ঘটেছে। এই অভিযোগ যখন ওঠে সেইসময় অখিলেশ যাদব ২০১২ থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত খনি বিভাগের দায়িত্বে ছিলেন। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে নিয়ম ও বিধি লঙ্ঘন করে কিছু অবৈধ খনির জায়গা বরাদ্দ করেছিলেন অখিলেশ। এই ঘটনার প্রেক্ষিতেই অখিলেশকে তলব করল সিবিআই।

এই অখিলেশ যাদব বলেন, ‘২০১৯ সালে লোকসভা নির্বাচন থাকায় কিছু বিষয়ে নোটিশ পেয়েছিলাম। এখন যখন আবার নির্বাচন ঘনিয়ে আসছে, তখন আবার নোটিশ পাচ্ছি।  আমি জানি, নির্বাচন এলে নোটিশও আসবে।‘   তবে এদিনের হাজিরা এড়ান পর ফের কি সিবিআই হাজিরা দেওয়ার জন্য সমন পাঠান কিনা সেটাই এখন মূল বিষয়।

অন্যদিকে আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। আগামী ৪ মার্চ আবগারি দুর্নীতি মামলার জন্য অরবিন্দকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পর পর সাতবার ইডির হাজিরা এড়ান পরেই ফের  অষ্টমবার কেজরিওয়ালকে তলব ইডির। তবে এবার ইডির দফতরে  হাজিরা দেন কিনা অরবিন্দ সেটাই এখন দেখার। সামনেই লোকসভা নির্বাচন আর তা নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি। এই আবহেই  বারবার বিরোধী শিবিরের নেতাদের তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?