লোকসভা ভোটে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ অখিলেশের

Share:

নিজস্ব প্রতিনিধি : লোকসভা ভোটকে মাথায় রেখে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিল সমাজবাদী পার্টি। আরও ১১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সমাজবাদী পার্টি। গাজিপুরে মুক্তার আনসারির ভাই অফজল আনসারিকে প্রার্থী করলেন অখিলেশ যাদব। এর আগে ৩০ জানুয়ারি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন অখিলেশ।

কংগ্রেসের সঙ্গে এখনও পর্যন্ত আসন সমঝোতা হয়নি। এরইমধ্যে এদিন দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। মজাফফরনগরে সমাজবাদী পার্টি প্রার্থী করেছেন হরেন্দ্র মালিককে। অউনলা আসন থেকে প্রার্থী করা হয়েছে নীরজ মৌর্যকে। শাহজাহানপুরে প্রার্থী করা হয়েছে রাজেশ কাশ্যপকে। হারদৌই থেকে প্রার্থী করা হয়েছে উষা ভার্মাকে। পাশাপাশি মিশরিখ কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে রামপাল রাজবংশীকে। এছাড়াও মোহনলালগঞ্জ থেকে আর কে চৌধুরী, বাহারাইচ কেন্দ্র থেকে রমেশ গৌতম ও প্রতাপগড় থেকে এস পি সিং প্যাটেলকে প্রার্থী করা হয়েছে। একইসঙ্গে চান্দৌলি কেন্দ্র থেকে বীরেন্দ্র সিং ও গোন্দা কেন্দ্র থেকে শ্রেয়া ভার্মাকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে অখিলেশ। উল্লেখযোগ্য বিষয়, গত বছর অফজল আনসারির লোকসভার সদস্যপদ খারিজ হয়েছিল। এবারে ফের সেই অফজল আনসারিকেই প্রার্থী হিসাবে ঘোষণা করেছে অখিলেশ। জানা গিয়েছে, ২০০৫ সালে বিজেপি বিধায়ক কৃষ্ণনন্দ রাইকে অপহরণ করে খুনের ঘটনায় সাজা হয় অফজল আনসারির। 

এর আগে গত ৩০ জানুয়ারি প্রথম দফার প্রার্থী ঘোষণা করেছিল সমাজবাদী পার্টি। সেদিন ১৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন অখিলেশ। উত্তর প্রদেশে ৮০টি আসনের মধ্যে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে মোট ২৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন অখিলেশ যাদব।

 

 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?