অখিলেশ যাদবকে তলব করল CBI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। তারমধ্যেই অখিলেশ যাদবকে তলব করল CBI।  অবৈধ খনন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে তলব করেছে সিবিআই। ২৯ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ ।

উত্তরপ্রদেশের সাতটি জেলা, শামলি, কৌশাম্বি, ফতেপুর, দেওরিয়া, সাহারানপুর, হামিরপুর এবং সিদ্ধার্থনগর থেকে অবৈধ খননের ঘটনা ঘটেছে। এই অভিযোগ যখন ওঠে সেইসময় অখিলেশ যাদব ২০১২ থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত খনি বিভাগের দায়িত্বে ছিলেন। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে নিয়ম ও বিধি লঙ্ঘন করে কিছু অবৈধ খনির জায়গা বরাদ্দ করেছিলেন অখিলেশ। এই ঘটনার প্রেক্ষিতেই অখিলেশকে তলব করল সিবিআই।

অন্যদিকে আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। আগামী ৪ মার্চ আবগারি দুর্নীতি মামলার জন্য অরবিন্দকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পর পর সাতবার ইডির হাজিরা এড়ান পরেই ফের  অষ্টমবার কেজরিওয়ালকে তলব ইডির। তবে এবার ইডির দফতরে  হাজিরা দেন কিনা অরবিন্দ সেটাই এখন দেখার। সামনেই লোকসভা নির্বাচন আর তা নিয়ে জোর কদমে চলছে প্রস্তুতি। এই আবহেই অখিলেশকে তলব সিবিআই।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩