‘টিম’ তৈরির পথে ক্যাপ্টেন অমরিন্দর

নতুন দল গঠনের ঘোষণা শীঘ্রই

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: বড়ো ধরনের ফাটল ধরতে চলেছে কংগ্রেসে। সূত্রের খবর তেমনই। একটি সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, ক্যাপ্টেন অমরিন্দর সিং নিজস্ব ‘টিম’ তৈরি করতে চলেছেন। তাদের প্রতিবেদন অনুসারে, কংগ্রেসের ছোটো-বড়ো-সহ বহু হেভিওয়েট নেতা ক্য়াপ্টেনের সঙ্গে ব্যাকডোরে যোগাযোগ রেখে চলেছেন। পঞ্জাবের বেশ কয়েকজন কৃষক নেতার সঙ্গেও ক্যাপ্টেনের কথা হয়েছে।  চলতি সপ্তাহে তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ‘অপমানিত’ ক্যাপ্টেন। 

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ঘোলজলে এবার মাঝ ধরতে নেমে পড়বে গেরুয়া শিবির। এর কারণ হিসেবে তারা তুলে ধরছে, অমরিন্দরের সাম্প্রতিক গতিবিধি। তাদের মতে, দিল্লি এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে ক্যাপ্টেনের বৈঠক থেকেই স্পষ্ট হচ্ছে এই সফর পূর্বপরিকল্পিত। ঘটনা হল, এই বৈঠকের পরে পরেই ক্যাপ্টেন জানান, তিনি কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানতে চলেছেন। সেই সঙ্গে ক্যাপ্টেন এও বলেন, কংগ্রেস ছাড়লেও তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না।

তবে সিধুর প্রতি তাঁর যে অসন্তোষ রয়েছে, সেটাও জানাতে দ্বিধা করেননি কাপ্তান। কাটা-কাটা কথায় অমরিন্দর বলেছেন, আসন্ন পঞ্জাব বিধানসভায় সিধুর পরাজয় নিশ্চিত করতে তিনি আদাজল খেয়ে মাঠে নামবে।  

তাঁর এই মন্তব্যে দিল্লির অলিন্দে শুরু হয় চর্চা। ক্যাপ্টেনের পরের চাল কী হতে চলেছে? রাজনৈতিক মহলের একাংশের ধারণা তৈরি হয়েছিল, সিধুকে বেগ দিতে ক্যাপ্টেন নতুন দল করতে পারেন। সেই ধারণাতেই সিলমোহর দিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। 

এদিকে বিদ্রোহের আগুন যাতে লেলিহান শিখায় পরিণত না হয় তার জন্য কংগ্রেস শীর্ষ নেতৃত্ব দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকের ডাক দিয়েছে। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের