লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ছে মুকেশ আম্বানির, সম্পদ বেড়ে ২৮ লক্ষ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধনদেবী লক্ষ্মী যেন চিরস্থায়ীভাবে ডেরা বেঁধেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির ঘরে। গত এক বছরে ধীরুভাই আম্বানির বড় পুত্রের পরিবারের সম্পদ বেড়েছে ১০ শতাংশ। মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৮ লক্ষ কোটিতে। সম্পদের নিরিখে মুকেশের ধারে-কাছে নেই কোনও ভারতীয় শিল্পপতি। ধীরুভাইয়ের পুত্রের কাছ থেকে দেশের সেরা ধনকুবের হওয়ার সিংহাসন কাড়ার মতো চ্যালেঞ্জ জানাতে পারছেন না কেউ। মোদি জমানায় যার ব্যবসায় শ্রীবৃদ্ধি যথেষ্ট চমকপ্রদ সেই গৌতম আদানির সম্পদের পরিমাণ মাত্র ১৪.০১ লক্ষ কোটি টাকা। অর্থা‍ৎ মুকেশ আম্বানির সম্পত্তির অর্ধেক।

এক অর্থনৈতিক বিষয়ক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ‘গত এক বছরে মুকেশ আম্বানির সম্পদ যেখানে ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, সেখানে কুমারমঙ্গলম বিড়লা পরিবারের সম্পদ বেড়েছে ২০ শতাংশ। জিন্দল গোষ্ঠীর সম্পদ বেড়েছে ২১ শতাংশ। সাবিত্রী জিন্দল-সজ্জন জিন্দলদের সম্পত্তি বেড়ে হয়েছে ৫ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। দেশের আর এক প্রখ্যাত শিল্প পরিবার বাজাজ গোষ্ঠী ধনকুবেরদের তালিকায় এক ধাপ নিচে নেমেছে। বাজাজ পরিবারের সম্পত্তি কমেছে ২১ শতাংশ। মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার কোটি টাকায়।’

গরিব মানুষরা এক মুঠো অন্নের জন্য যখন উদয়াস্ত পরিশ্রম করে চলেছেন মাথার ঘাম পায়ে ফেলছেন সেখানে ধনকুবের আর শিল্পপতিদের ‘আচ্ছে দিন’ চলছে। প্রতিবেদন অনুযায়ী, দেশের প্রথম ৩০০ শিল্পপতির মিলিত সম্পদের পরিমাণ ১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১৪০ লক্ষ কোটি টাকা। যা দেশের মোট জিডিপির ৪০ শতাংশ। শুধুমাত্র মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ দেশের জিডিপির ১২ শতাংশ। গত বছর দেশের ৩০০ শিল্পপতি প্রতিদিন সম্মিলিতভাবে ৭,১০০ কোটি টাকা আয় করেছেন। সাধে কি আর বলে, সত্যি সেলুকাস! কী বিচিত্র এই দেশ।

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে