প্রতিশ্রুতি রাখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, ভেঙে দিলেন মন্ত্রিসভা

নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামী  ৯ এপ্রিল শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে।  

Share:

বিশাখাপত্তনম:  অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা ভেঙে দিলেন মু্খ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি। মন্ত্রিসভার ২৪ জন সদস্য ইতিমধ্যে পদত্যাগ করেছেন। বুধবার মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে দেখা করেন। তার পরেরদিনই তিনি মন্ত্রিসভা ভেঙে দেন। ৮ এপ্রিল অর্থাৎ শুক্রবার তিনি রাজ্যপালের কাছে নতুন মন্ত্রীদের তালিকা দেবেন বলে জানা গিয়েছে।

জগন  মোহন রেড্ডি ২০১৯ সালের ৩০ মে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। সেই সময় তিনি জানিয়েছেন, আড়াই বছর পর এই মন্ত্রিসভা বাতিল করে নতুন মন্ত্রিসভা গঠন করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ২০২১ সালে নতুন মন্ত্রিসভা গঠনের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এই নতুন মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখেন। তবে নিজের প্রতিশ্রুতি অনুযায়ী, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই তিনি নতুন মন্ত্রিসভা গঠনের পথে এগোলেন। নতুন মন্ত্রিসভার সদস্যরা আগামী  ৯ এপ্রিল শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে।  

১৭৫ আসনের মধ্যে ১৫১টি আসনে জয় লাভ করে জগন মোহন রেড্ডির দল ওয়াইএসআরসিপি। ২০০১৯ সালের ৮ জুন এই মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন। প্রথমে গুঞ্জন শোনা যায়, রেড্ডির নতুন মন্ত্রীসভা থেকে ১৯ জন মন্ত্রী বাদ পড়তে পারে। কিন্তু বৃহস্পতি মন্ত্রীসভার ২৪ জন সদস্য পদত্যাগ করেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা ভেঙে দেন।

নতুন মন্ত্রিসভায় পাঁচজন উপমন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। জাতিগত ভারসাম্য বজায় রাখতে জগন মোহন রেড্ডি এই সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করা হচ্ছে। মার্চেই রেড্ডি নতুন মন্ত্রিসভার গঠনের আশ্বাস দিয়েছিলেন।সেই সময় তিনি বলেছিলেন, উগাদি, তেলেগু নববর্ষের পরে নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের