চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্লাবিত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা , নিহত ১৯ , বাতিল বহু ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তেলেঙ্গানা এবং  অন্ধ্রপ্রদেশে। দুই রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৯ জন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের   ৯ জন এবং তেলেঙ্গানার  ১০ জন প্রাণ হারান । বর্তমানে  ১৭ হাজারেরও বেশি লোককে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কারণ, দুইরাজ্যের নদীর জলস্তর বেড়ে গিয়েছে। আর তাতে একাধিক জায়গা প্লাবিত হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে দুই রাজ্যে বাতিল হয়েছে  ১৪০টি ট্রেন। শুধু তাই নয় একাধিক ট্রেনকে অন্যত্র দিক থেকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেন বাতিলের কারণে সমস্যায় পড়েছে  বহু যাত্রী। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন স্টেশনে ছ’হাজারের বেশি মানুষ আটকে পড়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী জোরকদমে উদ্ধারকাজ করা শুরু করে দিয়েছে। তবে লাগাতার বৃষ্টির কারণে উদ্ধার কাজ করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে ।

বর্তমানে অবিরাম বৃষ্টির কারণে বিজয়ওয়াড়া, অমরাবতী, মঙ্গলগিরি, গুন্টুর, এলুরু এবং অন্যান্য জায়গার বেশ কয়েকটি এলাকার রাস্তা জলের তলায়। ব্যাহত হচ্ছে যানচলাচল। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন,’ এই বৃষ্টির জেরে চিন্তায় তাদের রাতের ঘুম উড়েছে। বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। আর তাতেই হারাতে হয়েছে মূল্যবান জিনিসপত্র।‘ এই পরিস্থিতিতে  হাওয়া অফিসের তরফে দুই রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ