গভীরে রাতে পরিষেবা না পেয়ে পার্লারে ঢুকে মহিলা কর্মীদের উপর চড়াও, জুতো দিয়ে পেটালেন ক্ষুব্ধ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি : গভীর রাতে পার্লারে ঢুকে মহিলা কর্মীদের গালিগালাজ ও মারধর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। জানা যায় রাতে পার্লার বন্ধ হয়ে যাওয়ায় অভিযুক্ত যুবককে সকালে আসতে বলেছিলেন পার্লারের কর্মীরা। কিন্তু ওই যুবক নাছোড়বান্দা। গভীর রাতেই তাকে মালিশ করে দিতে হবে বলে গোঁ ধরে বসেন। এতে পার্লারের কর্মীরা তাকে বোঝায় এখন পার্লার বন্ধ হয়ে গেছে। সকালে আসতে। আর তাতেই মেজাজ হারান ওই যুবক। অকথ্য ভাষায় গালিগালাজ এমনকী পার্লারের কর্মীদের জুতো দিয়ে মারধর করেন ওই যুবক।

অভিযুক্তের নাম বল্লু ঘুরাইয়া।গতকাল গভীর রাতে মধ্যপ্রদেশের বিশ্ববিদ্যালয় থানা এলাকার সিরোল রোডে অবস্থিত মোনা বিউটি পার্লার অ্যান্ড স্পা সেন্টারে ম্যাসাজ করাতে আসেন। কিন্তু তখন পার্লার বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল। আর তাতেই যুবকটি মেজাজ হারান।রেগে গিয়ে স্পা কর্মীদের গালিগালাজ ও মারধর শুরু করেন।

এই নিয়ে বিশ্ববিদ্যালয় থানার ইনচার্জ প্রদীপ পরাশর জানিয়েছেন, পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।ভুক্তভোগী কর্মচারীর অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত বল্লু ঘুরাইয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত শুরু করেছে।  ওই যুবক মদ্যপ অবস্থায় পার্লারে ঢুকেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের