কেজরির চেয়ার ফাঁকা রেখেই মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন অতিশী   

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন অতিশী  । সোমবার দায়িত্ব নেওয়ার পরেই তিনি শোনালেন রামায়ণের কাহিনি। অতিশী বললেন,’ যখন ভগবান শ্রী রাম বনবাসে গিয়েছিলেন সেইসময় তাঁর অনুপস্থিতিতে ভরতকে শাসন করতে হয়েছিল। বর্তমানে তিনি তাঁর অবস্থার সঙ্গে রামায়ণের ভরতের অবস্থার মিল খুঁজে পেয়েছেন।‘

সোমবার থেকে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ শুরু করেছেন অতিশী। এরপরেই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন,’ ভরত যে ভার বহন করেছিলেন, আমিও তা-ই করছি। তিনি রামের পাদুকা সিংহাসনে রেখেছিলেন। আগামী চার মাস দিল্লির কাজ পরিচালনার ক্ষেত্রে আমার নীতিই রাখছি।‘ বলা বাহুল্য, ক্ষমতায় আসার পর অতিশী তার পাশে একটি খালি চেয়ার রেখেন অরবিন্দ কেজরিওয়ালের নামে।

 এই প্রসঙ্গে অতিশী জানান, আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লিতে নির্বাচন। ‘  মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হবেন , আমি জানি। তত দিন এই চেয়ার এই দফতরে তাঁর অপেক্ষায় থাকবে।  ‘উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার আগে অতিশী ছিলেন দিল্লির শিক্ষামন্ত্রী। পাশাপাশি, অর্থ, পূর্ত, রাজস্ব দফতর ছিল তাঁর হাতে। শুধু তাই নয়, কেজরিওয়াল যখন জেলেবন্দি ছিলেন সেইসময় অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন অতিশী। একথায় বলা যায়, তখন থেকেই কার্যত ভারপ্রাপ্তের ভূমিকা পালন করছিলেন তিনি।   আর এবার অতিশী হলেন দিল্লির মুখ্যমন্ত্রী, সামলাবেন গোটা রাজধানী।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

ফোনে বেজেই চলেছে, কিন্তু মিলছে না কোনও উত্তর! নেপালের বিপর্যয়ের পর নিখোঁজ দুর্গাপুরের দম্পতি

নেপালের ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৬২, নিখোঁজ শতাধিক

কম খরচে আনলিমিটেড 5G, ১৯৮ ও ৩৪৯ কোন প্ল্যানে লাভ বেশি?

১০ হাজারের কমে 6,000mAh ব্যাটারিসহ লঞ্চ হল Boltt Ace 5G ও Evo  

ভদ্রার ছায়া ও চন্দ্রগ্রহণ, শুক্রবার কখন রাখি বাঁধলে অমঙ্গলের ছায়া এড়ানো যাবে?

১ সেপ্টেম্বর শনি-বৃহস্পতি নবপঞ্চম রাজযোগ, ভাগ্য খুলবে ৩ রাশির জাতকদের

মোবাইলের নেশায় বাড়ছে অবসাদ! সুস্থ থাকতে মেনে চলুন ৫ যোগাসন

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে