দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেজরিওয়ালকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল, বিস্ফোরক দাবি আপ নেতার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। তাঁর কথায়, ‘হামলাকারী দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গায়ে স্পিরিট ছুড়ে মেরেছিল এবং হাতে দেশলাইয়ের বাক্স ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর আগেই তাকে ধরে ফেলে নিরাপত্তা রক্ষীরা। তাই জোর বাঁচা বেঁচে গিয়েছেন কেজরিওয়ালজি।’ যদিও দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের গায়ে যে তরল পদার্থ ছুড়ে মারা হয়েছিল, তা নিতান্তই জল ছিল। কোন অভিসন্ধি নিয়ে ওই হামলা চালানো হয়েছে তা জানতে হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার (৩০ নভেম্বর) গ্রেটার কৈলাশ বিধানসভার অন্তর্গত সাবিত্রী নগরে পদযাত্রায় অংশ নিয়েছিলেন আম আদমি পার্টির জাতীয় সমন্বয়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পদযাত্রায় ভিড় উপচে পড়েছিল। আপের জাতীয় সমন্বয়ককে স্বাগত জানাতে বিভিন্ন গলিতে অপেক্ষা করছিলেন অসংখ্য মানুষ। পদযাত্রা চলাকালীন  ভিড় থেকে আচমকাই এক ব্যাক্তি অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে তরল পদার্থ ছুড়ে মারেন। ওই ঘটনায় সবাই হতচকিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা রক্ষীরা হামলাকারীকে আটক করেন।

দলের জাতীয় সমন্বয়কের ‌উপরে হামলা নিয়ে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের পদযাত্রায় জনজোয়ার দেখে ভয় পেয়েছে বিজেপি। পদ্ম শিবিরের নেতাদের রাতের ঘুম উবে গিয়েছিল। দিল্লিতে বিজেপির ক্ষমতা দখলে পথের কাঁটা হয়ে দাঁড়ানো কেজরিওয়ালকে সরাতে উঠে পড়ে লেগেছে। এদিনের হামলার ঘটনা তারই প্রমাণ।’

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ