দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাজারিবাগে ভয়াবহ ব্যাঙ্ক ডাকাতি, ১০ মিনিটে সাত কোটির সোনা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

নিজস্ব প্রতিনিধি:  দিনেদুপুরে  ঝাড়খণ্ডে দুঃসাহসিক ব্যাঙ্ক  ডাকাতি।  ১০ মিনিটে উধাও কোটি কোটি টাকার সোনা। বারহি থানা এলাকার হাজারিবাগ রোডে অবস্থিত ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের  শাখায় ঢুকে অস্ত্রহাতে চারজন মুখোশধারী দুষ্কৃতী মাত্র ১০ মিনিটে প্রায় ৭ কোটি টাকার সোনা এবং প্রায় ৫ লক্ষ টাকা নগদ লুট করে পালায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত পরিকল্পিত। প্রথমে দুজন দুষ্কৃতী গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে অ্যাকাউন্ট খোলার ভান করে। কিছুক্ষণ পর তাদের আরও দুই সহযোগী ব্যাঙ্কে প্রবেশ করে। এরপর হঠাৎ করেই চারজন অস্ত্র বের করে কর্মচারীদের  নিশানা করে হুমকি দিতে শুরু করে। ব্যাঙ্কের ভেতরে উপস্থিত কর্মী ও গ্রাহকদের এক জায়গায় জড়ো করে ভয় দেখানো হয়। প্রতিরোধ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।  ব্যাঙ্কের ম্যানেজারকেও মারধর করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ   তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: উলটপুরাণ, প্রথম দফায় ১০ আসনে ২০২৪ সালের চাইতে কম ভোট পড়েছে

প্রত্যক্ষদর্শীদের মতে, পুরো ডাকাতিটি মাত্র ১০ মিনিটে সম্পন্ন হয়। অপরাধীরা বিকেল ৩টে ১৯ মিনিটের দিকে ব্যাঙ্কে প্রবেশ করে এবং ৩টে ২৯ মিনিটের মধ্যে অপরাধটি সম্পন্ন করে বেরিয়ে যায়। কী ঘটছিল তা বোঝার সুযোগ কেউই পায়নি। ডাকাতরা স্বর্ণ ঋণের টাকা এবং লকারে রাখা সোনা নিয়ে পালিয়ে যায়।  দুষ্কৃতিরা টাকার কাউন্টার থেকেও নগদ টাকা নিয়ে যায়।  ঘটনাটি সম্পর্কে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে।  পুলিশ মনে করছে, এটি কোনো সংঘবদ্ধ চক্রের কাজ হতে পারে, যারা আগে থেকেই  ব্যাঙ্কটির ওপর নজরদারি চালিয়েছিল। বারহি এসডিপিও অজিত কুমার বিমল জানিয়েছেন যে, চারজন ডাকাত এই ঘটনাটি ঘটিয়েছে।  ৭ কোটি টাকার সোনা এবং ৫ লক্ষ টাকা নগদ লুট করা হয়েছে। ব্যাঙ্ক কর্মচারীরা জানিয়েছেন দুষ্কৃতিদের কাছে ছোট অস্ত্র ছিল। বন্দুকের সামনে রেখে তারা ব্যাংকের সকল কর্মচারীকে সরে যেতে নির্দেশ দেয়। তারপর তারা ব্যাংক ম্যানেজারের ওপর হামলা চালায়। 

Published by:

Share Link:

More Releted News:

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

শরীরের একাধিক আঘাতের চিহ্ন, NCB হেফাজতে BSF জওয়ানের রহস্যমৃত্যু

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বালুরঘাটের বিদায়ী বিধায়ককে পুনর্বাসন দিল মোদি সরকার, কোন পদ পেলেন অশোক লাহিড়ী?

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

শিশুহত্যা মামলায় গ্রেপ্তার! ৩১ বছর পর ধরা পড়লেন ইউটিউবার সেলিম ওয়াস্টিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ