কেরলের আনন্দপদ্মনাভ মন্দিরের শাকাহারি সেই কুমির বাবিয়ার মৃত্যু

বয়স হয়েছিল ৭৫ বছর

Share:

নিজস্ব প্রতিনিধি, কাসারগড় (কেরল): জাতে কুমির হলেও দুই বেলা খেত শাকসব্জি, সিদ্ধ ভাত। মন্দিরে যারা পুজো দিতে আসতেন, দেবদর্শনের পর তারা ওই কুমিরকেও প্রণাম করতেন। সেই শাকাহারি কুমির বাবিয়ার মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৭৫ বছর। মন্দির সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, কিছুদিন ধরে বাবিয়া অসুস্থ ছিল। মন্দির কর্তৃপক্ষ তাকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা চালায়। কোনও চেষ্টাই কাজে আসেনি। প্রিয় বাবিয়ার মৃত্যুতে মন্দিরে শোকের ছায়া।

বাবিয়ার দৈর্ঘ্যে ছয় ফুট। তার থাকার জন্য মন্দিরেই বিশেষ ব্যবস্থা করা হয়। এলাকাবাসী বিশ্বাস করতেন পদ্মনাভ, অর্থাৎ ভগবান বিষ্ণু কুমির রূপ ধরে এই মন্দির সংলগ্ন একটি পুকুরে আশ্রয় নেয়। পরে সে স্বেচ্ছায় মন্দিরে চলে আসে। যদিও কে এই কুমিরের নাম বাবিয়া রেখেছে, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। অনেকের বিশ্বাস, যে পুকুরে বাবিয়াকে দেখা গিয়েছিল সেই পুকুর মাছভর্তি। জাতে মাংসাশী হলেও বাবিয়াকে পুকুরের মাছ খেতে কেউ কোনওদিন দেখেনি।

মন্দিরের এক কর্মী জানিয়েছে, কুমির হিংস্রজীব হলেও মন্দিরে থাকতে থাকতে বাবিয়ার মধ্যে অদ্ভুত পরিবর্তন ধরা পড়ে। দুপুরে খাওয়ার সময় পুরোহিত থালায় তার জন্য খাবার তৈরি করে নিয়ে যেতেন। ইশারা করতেন হাঁ করার জন্য। পুরোহিত নিজের হাতে বাবিয়াকে খাইয়ে দিতেন। একইভাবে রাতেও তাকে খেতে দেওয়া হত। মন্দিরের প্রত্যেক কর্মীর কাছে সে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিল। আর দর্শনার্থীদের কাছে তো বটেই। তাই, বাবিয়ার মৃত্যুর খবর শুনে অনেকেই তাকে দেখতে আসেন। ফুল-মালা দিয়ে তারা শ্রদ্ধা জানান।

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

সঞ্চিতার অকাল মৃত্যু, মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

টাকার অভাবে আমেরিকায় মাকে নিয়ে যেতে পারেননি, কাঁদলেন কেপ ভার্দের‌ গোলরক্ষক

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

‘ডিজে বাজবে’ মন্তব্য মামলায় জেরার মুখোমুখি হতে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়

মঙ্গলে প্রথম পাহাড় সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা দেবেন তিনি?

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা

ম্যাচ-ডে পার্টি জমাতে ট্রাই করুন এই ৫ মেক্সিকান পদ

লিচু দিয়ে বানান প্রিয় রাবড়ি, জেনে নিন সহজ রেসিপি