মমতার সফরের আগে গোয়া উড়ে গেলেন বাবুল-সৌগত

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ২৮ তারিখ গোয়া সফরে যাবেন। দেশের পশ্চিমাঞ্চলের এই রাজ্যে ইতিমধ্যেই নিজেদের অবস্থান মজবুত করেছে তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ২৮ তারিখ গোয়া সফরে যাবেন। দেশের পশ্চিমাঞ্চলের এই রাজ্যে ইতিমধ্যেই নিজেদের অবস্থান মজবুত করেছে তৃণমূল। এবার দলনেত্রী সেখানে গিয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে তৃণমূল সূত্রে খবর। তার আগে গোয়াতে সাংগঠনিক শক্তি বাড়াতে এবং রাজনৈতিক পটভূমিকা তৈরি করতে সেখানে পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর সঙ্গে গোয়া গিয়েছেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে প্রথম কোনও দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন বাবুল। রবিবার বিকেলের বিমানে দুজনে গোয়া উড়ে গিয়েছেন।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাতবারের কংগ্রেস বিধায়ক লুইজিনহ ফেরারিও সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁকে দলের সর্বভারতী সহ-সভাপতি মনোনীত করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই গোয়ায় সংগঠন বিস্তারে সহযোগীতা করছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়েন। লুইজিনহ ফেরারিও নেতৃত্বে প্রত্যেকদিনই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব জারি রয়েছে। ফলে আগামী নির্বাচনে গোয়ায় সর্বশক্তি নিয়েই ঝাঁপাতে চাইছেন তৃণমূলনেত্রী।

গত শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে গোয়াবাসীর উদ্দেশ্যে বিজেপি সরকারকে হঠানোর ডাক দিয়েছিলেন। তিনি টুইটারে গোয়ার প্রতিটি মানুষ, সংগঠন ও রাজনৈতির দলের কর্মী সংগঠকদের তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে লেখেন, ‘গোয়ায় হবে নতুন সূর্যদয়, নতুন সকাল’। রাজনৈতিক মহলের অভিমত, ত্রিপুরা ও অসমের মতো গোয়াতেও ক্ষমতা দখলের লক্ষ্যে অনেকটা এগিয়েছে তৃণমূল। সেখানেও তৃণমূল নেত্রীকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। ফলে তাঁর সফরের আগে সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে একঝাঁক নেতা-সাংসদকে গোয়ায় পাঠিয়েছেন তিনি। এবার গোয়াতেও ‘খেলা হবে’।

কাজল শেখকে লক্ষ্য করে ডিম থেরাপি, ঋত তৃণমূলে যোগ দিয়েও পেলেন না ছাড়

পুলিশের ভ্যান আটকে ভাইরাল, থানায় অভিযোগ দায়ের মডেল রিয়া আহিরের

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ধনুশ অতীত! তরুণ ক্রিকেটার যশস্বীর প্রেমে পড়েছেন ম্রুণাল, ভিডিও নিয়ে জোর চর্চা

জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?