কর্ণাটকে ভোটের গণনায় বিজেপি পিছতে দিল্লিতে কংগ্রেস অফিসে হাজির ‘বজরংবলী’

নির্বাচনে বিজেপি পিছিয়ে পড়ায় এক কংগ্রেস কর্মী ‘বজরংবলী’ সেজে কংগ্রেস অফিসে গিয়ে গেরুয়া শিবিরকে ব্যঙ্গ করে স্লোগান দেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্নাটক বিধানসভা ভোটের গণনায় শনিবার সকাল থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস। দলের এগিয়ে থাকার কারণে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে উচ্ছ্বাসে মাতেন দলের কর্মী সমর্থকরা। হাত শিবিরের কর্মী সমর্থকদের জমায়েতের মাঝে আচমকা দেখা গেল ‘বজরংবলী’র। শুধু তাই নয় তাঁকে স্লোগান দিতেও শোনা গেল। নির্বাচনে বিজেপি পিছিয়ে পড়ায় এক কংগ্রেস কর্মী ‘বজরংবলী’ সেজে কংগ্রেস অফিসে গিয়ে গেরুয়া শিবিরকে ব্যঙ্গ করে স্লোগান দেন।

‘বজরংবলী’ সেজে কংগ্রেস কর্মী স্লোগানে বলেন, ‘বজরংবলী বিজেপি কে নেহি কংগ্রেস কে সাথ হ্যায়… বজরংবলী বিজেপি পার ফাইন লাগা হ্যায়। প্রসঙ্গত কর্নাটকের বিধানসভা ভোটের আগে নির্বাচনী ইস্তাহারে কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল, কর্নাটকে কংগ্রেস ক্ষমতায় এলে সঙ্ঘ পরিবারের সংগঠন বজরং দল কিংবা মুসলিম সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র মতো ধর্মীয় প্ররোচনা সৃষ্টিকারী সংগঠনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যে ভাবে পিএফআই নিষিদ্ধ হয়েছে, সে ভাবেই নিষিদ্ধ করা হবে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা বজরং দলকে।

কংগ্রেসের সেই সিদ্ধান্তের প্রতিবাদে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জয় বজরংবলী’ স্লোগান দিয়েছিলেন। প্রতিটি নির্বাচনী জনসভায় ‘জয় বজরংবলী’ স্লোগান দিয়েছিলেন মোদী। নরেন্দ্র মোদি অভিযোগ করেন, ‘কংগ্রেস আগে রামনামের উপর বিধিনিষেধ জারি করতে সক্রিয় ছিল, এখন তারা ‘জয় বজরংবলী’ স্লোগানকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছে।’

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক