চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলের ভারত জোড়ো যাত্রায় সামিল সিধু মুশেওয়ালার বাবা

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় সামিল হলেন সিধু মুশেওয়ালার বাবা বালকৌর সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি কংগ্রেসের তরফ থেকে তাদের টুইটারে রাহুল গান্ধি এবং সিধু মুশেওয়ালার বাবার একসঙ্গে পথ চলার ছবি আপলোড করা হয়েছে। স্থির চিত্রের পাশাপাশি আপলোড করা হয়েছে একটি ভিডিয়ো। ভিডিয়োটি ৯০ মিনিটের।  ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, রাহুল গান্ধির হাত ধরে রয়েছেন বালকৌর সিং। রবিবার রাহুল গান্ধি ভারত জোড়ো যাত্রা পঞ্জাবের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। জলন্ধরের ওপর দিয়ে যাওয়ার সময় সিধু মুশেওয়ালার বাবা পদযাত্রায় সামিল হন।

দলের তরফ টুইট করে বলা হয়েছে, আজ ভারত জোড়ো যাত্রা মে পঞ্জাবি গায়ক স্বর্গীয় সিধু মুশেওয়ালো কে পিতা বলকৌর সিং সিদ্ধু জি নে রাহুল গান্ধি জি কে সাথ কদম মিলাকর নফরত, ডর আঔর হিংসা ফ্যায়লানে  ওয়ালি তাকোতকা মুহতৌর জবাব দিয়া। সিধু মুশেওয়ালাকো পঞ্জাব কি মানসা মে দিন দহারে হত্যা কর দি গয়ি থি। (আজ ভারত জোড়ো যাত্রায় পঞ্জাবি গায়ক প্রয়াত সিধু মুশেওয়ালার বাব বলকৌর সিং সিধু রাহুল গান্ধির সঙ্গে পায়ে পা মিলিয়ে ঘৃণা এবং হিংসা ছড়িয়ে দেওয়ার মতো শক্তিগুলিকে কড়া জবাব দিলেন। সিধু মুশেওয়ালাকে পঞ্জাবের মানসায় প্রকাশ্যে খুন করা হয়েছিল।) 

রাহুলের পদযাত্রায়  সামিল হয়েছিলেন অভিনেতা কমল হাসান।

আরও পড়ুন রাহুল গান্ধির ‘ভারত জোড়ো’ যাত্রায় যোগ দিচ্ছেন কমল হাসান

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ