আয়কর দফতরের কুকীর্তি ফাঁস বিবিসির

রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি হিন্দি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আয়করের হিসেব নেওয়ার নাম করে বিবিসির দিল্লি ও মুম্বই দফতরের কর্মীদের চূড়ান্ত হেনস্থা করা হয়েছে। এমনকী সম্প্রচার বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছিল। দফতরের কয়েকজন কর্মীর (কর্মীদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিলেন) সঙ্গে আয়কর দফতরের কর্তারা অভদ্র আচরণও করেন।  আয়কর দফতর বিবৃতি জারি করে জানায়, আয়-ব্যয়ের হিসেব নিতেই তারা বিবিসির দিল্লি ও মুম্বই অফিসে গিয়েছিল। দাবি পুরোপুরি ভিত্তিহীন বলছে বিবিসি।

রবিবার তারা ওই ‘তল্লাশি’ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে আয়কর দফতর গত তিনদিন ধরে তাদের দুই অফিসে থেকে কী কী করেছে, তা সবিস্তারে তুলে ধরা হয়েছে। রিপোর্ট প্রকাশ করেছে বিবিসি হিন্দি। রিপোর্টে বলা হয়েছে, আয়-ব্যয়ের হিসেব নিতে আয়কর দফতরের কর্তারা ৪০ ঘণ্টা ধরে তল্লাশি চালায়নি। তাদের অভিযানের মূল উদ্দেশ্যে ছিল বিবিসি কী করে সম্প্রচার করে সেটা দেখা। কর্মীদের মোবাইল ফোনে বাজেয়াপ্ত করে। কললিস্ট চেক করে। প্রত্যেক কর্মীর ল্যাপটপ থেকে তথ্য আদান-প্রদান পরীক্ষা করে। বাজেয়াপ্ত করেছিল ল্যাপটপ। 

তল্লাশির খবর ছড়িয়ে পড়লে চারিদিকে হৈচৈ হওয়ার আশঙ্কায় আয়কর দফতরের কর্তারা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশও দিয়েছিল। কর্মীদের কার্যত হুমকি দিয়ে বলা হয়েছিল, তারা যেন এই তল্লাশি নিয়ে একটি শব্দ খরচ না করে।  বিবিসির প্রবীণ সাংবাদিকেরা আয়কর দফতরের কর্তাদের জানায়, সম্প্রচার কোনওভাবেই বন্ধ করা যাবে না।   বহু অনুরোধের পর তারা রাজি হয়। 

আরও পডু়ন বিবিসির অফিসে আয়কর হানায় চটেছে আমেরিকা

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা