‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থনে এবার হলিউড তারকা জন কুস্যাক। নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন জেন জিরা। দেশের স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার দাবিতে পথে নেমেছেন বহু মানুষ। ভবিষ্যত প্রজন্মের উন্নতিশীল শিক্ষার জন্যে প্রশাসনের কাছে একগুচ্ছ দাবিদাওয়া জানিয়েছেন তাঁরা। এই নিয়ে রীতিমতো রণক্ষেত্র রাজধানী। সোমবার ‘চলো সংসদ’ অভিযানে আন্দোলনকারীদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জের ঘটনায় ক্ষুব্ধ দেশ। প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারাও। সশরীরে যন্তর-মন্তরে পৌঁছে আন্দোলনে যোগ দিয়েছেন শাবানা আজমি, প্রকাশ রাজ, হুমা কূরেশিরা। আর সলমান খান, আলিয়া ভাট, রীতেশ দেশমুখ, সোনু সুদের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এক্ষেত্রে পিছিয়ে নেই হলিউডও। ‘চলো সংসদ’ অভিযানের দুই দিন পর বৃহস্পতিবার (২৩ জুলাই) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ককরোচদের বিক্ষোভকে সমর্থন জানালেন প্রখ্যাত অভিনেতা জন কুস্যাক। এছাড়া তিনি পোস্টে বুকার পুরস্কার বিজয়ী লেখিকা ও সমাজকর্মী অরুন্ধতী রায়ের লেখা ‘আরশোলা গণতন্ত্র: নিরস্ত্র ও বিপজ্জনক’ শিরোনামের একটি প্রবন্ধ জুড়ে দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় আরশোলা সঙ্গীর থেকে চমৎকার খবর।’ আর তিনিই প্রথম হলিউড তারকা, যিনি এই বিক্ষোভকে সমর্থন জানালেন। যদিও এই প্রথম নয়, ‘সেরেন্ডিপিটি’, ‘হাই ফিডেলিটি’, ‘কন এয়ার’ এবং ‘২০১২’-এর মতো ব্লকবাস্টার ছবির তারকা কুস্যাক এর আগে, ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদের সমর্থন করেছিলেন। সেই সময় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর পুলিশের নৃশংস অত্যাচারের জেরে তিনি ভারত সরকারের সমালোচনা করেছিলেন। এবার ককরোচদের বিক্ষোভকে সমর্থন জানালেন অভিনেতা।

বিক্ষোভ কী নিয়ে?

শিক্ষা খাতে অনিয়মের অভিযোগ, বিশেষ করে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সিজেপি-র নেতৃত্বে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই বিক্ষোভ চলছে। লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকও এই মাসের শুরুতে যন্তর মন্তরে অনশন শুরু করে এই বিক্ষোভে যোগ দেন। ২৬ দিন ধরে তিনি অনশনে বসেছেন। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে বিক্ষোভে বসলেও পুলিশ তাঁদের আটক করে। বুধবার বিক্ষোভস্থলটি মূলত শান্তিপূর্ণ থাকলেও সংসদ মার্গ এলাকায় উত্তেজনা বৃদ্ধি পায়। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তাকর্মীরা সংসদ মার্গে ছড়িয়ে পড়া বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা পুলিশ কর্মীদের লক্ষ্য করে পাথর ছোঁড়ে।

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের