কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভারতের ঝুলিতে প্রথম পদক নিশ্চিত হল। সেই কৃতিত্ব অর্জন করলেন তারকা বক্সার লাভলিনা বরগোহাঁই। প্রতিযোগিতায় বাই পেয়ে তিনি সরাসরি সেমিফাইনালে উঠে যাওয়ায় অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়েছে। ফলে রিংয়ে প্রথম লড়াইয়ে নামার আগেই ভারতের হয়ে পদক নিশ্চিত করলেন অলিম্পিক পদকজয়ী এই বক্সার।

কমনওয়েলথ গেমসে এ বার ভারতের সবচেয়ে বড় ভরসা অ্যাথলেটিক্স। ৩২ জন অ্যাথলিট নিয়ে এই বিভাগেই সবচেয়ে বড় দল পাঠানো হয়েছে। বক্সিং ও জুডোয় অংশ নিচ্ছেন ১৪ জন করে প্রতিযোগী। ভারোত্তলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১২ জন, আর সাঁতারে নামবেন ৫ জন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাঈ চানু। তাঁর সঙ্গে সহ-পতাকাবাহকের দায়িত্বে থাকবেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লাভলিনা বরগোহাঁই। ভারতের প্রতিনিধিদলে মোট ১৯০ জন রয়েছেন। তাঁদের মধ্যে ১২৫ জন ক্রীড়াবিদ, ৫১ জন কোচ ও সাপোের্ট স্টাফ এবং ১৪ জন আধিকারিক যদিও আগের আসরের তুলনায় এ বারের প্রতিযোগিতায় খেলার সংখ্যা অনেকটাই কম, তবু যত বেশি সম্ভব পদক জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে ভারতীয় দল। উদ্বোধনী অনুষ্ঠানের আগে ভারতের প্রথম প্রতিযোগিতা লন বোলসে।  

আরও পড়ুনঃ চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

এদিন এই খেলায় ভারতের দুটি ম্যাচ রয়েছে। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে লন বোলসে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছিল ভারতীয় দল। সেই পারফরম্যান্সের স্মৃতি এখনও টাটকা। তাই গ্লাসগোতেও বিশ্বের সেরা দলগুলিকে কঠিন চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে রয়েছেন ভারতীয় খেলোয়াড়েরা। এক দিকে লাভলিনার নিশ্চিত পদক, অন্য দিকে লন বোলসে ভালো শুরুর প্রত্যাশা সব মিলিয়ে কমনওয়েলথ গেমসের প্রথম দিন থেকেই ভারতের দিকে নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। শুরুটা ইতিবাচক হওয়ায় এ বারের আসরেও একাধিক পদক জয়ের ব্যাপারে আশাবাদী ভারতীয় শিবির।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চাপে RAF অফিসার সোনিয়া শেহরাওয়াত