দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: গত এক মাসে বাজার মূল্যের তুলনায় চিনির দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ।  মূল্যবৃদ্ধির পরেই বাজারে চিনির ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। এই খবর সামনে আসার পরেই চিন্তা বেড়েছে মধ্যবিত্তের। এমনিতেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দাম বেড়েছে নানা জিনিসপত্রের। তার মধ্যে চিনির দাম এভাবে বাড়লে সংসার খরচ যে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।  প্রত্যাশার তুলনায় কম বর্ষা, আখ উৎপাদন নিয়ে অনিশ্চয়তা এবং সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বাজারে চিনির দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি একইভাবে চলতে থাকলে আগামী মাসগুলিতেও দাম আরও বাড়তে পারে। সত্যি কি দেশে দেখা দিয়েছে চিনির সঙ্কট? জেনে নিন সবটা।   

দেশে চিনির ঘাটতি নিয়ে জল্পনার মধ্যে অল ইন্ডিয়া সুগার ট্রেড অ্যাসোসিয়েশন (এআইএসটিএ) স্পষ্ট করেছে যে এই ধরনের আশঙ্কা ভিত্তিহীন। সংস্থাটি জানিয়েছে যে, এক মাসেরও কম সময়ে  বাজারজাত চিনির দাম প্রায় ১৫ শতাংশ বেড়েছে। তবে, এর মানে এই নয় যে দেশে চিনির সরবরাহ কমে আসছে। 

আরও পড়ুন: মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হাল্যান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

কেন এই মূল্যবৃদ্ধি? 

মূল উদ্বেগের কারণ হল বর্ষার ঘাটতি। আবহাওয়া অনুকূল না হলে আখের ফলন কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি এল নিনো প্রভাব বাজারে চিনির দামের ঊর্ধ্বগতিকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আখ উৎপাদন কম হলে আগামী মরশুমে চিনির উৎপাদনও কমে যেতে পারে। সেই পরিস্থিতিতে রপ্তানি নীতি ও অভ্যন্তরীণ মজুত নিয়ে সরকারকে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে পারে বলেও মনে করা হচ্ছে। অল ইন্ডিয়া সুগার ট্রেড অ্যাসোসিয়েশন (AISTA) জানিয়েছে, ইন্ডিয়ান সুগার অ্যান্ড বায়ো-এনার্জি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ISMA) এবং ন্যাশনাল ফেডারেশন অফ কো-অপারেটিভ সুগার ফ্যাক্টরিজ (NFCSF) ১৭ জুলাই যৌথভাবে স্পষ্ট করেছে যে, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত চিনির মজুদ রয়েছে।  বাজার সূত্রে জানা গিয়েছে, গত এক মাসে প্রতি মেট্রিক টন চিনির দাম প্রায় ৪,০০০ টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে চিনি কলগুলির আয় বাড়লেও সাধারণ ভোক্তাদের উপর বাড়তি চাপ পড়ছে। মিষ্টির দোকান, বেকারি এবং পানীয় প্রস্তুতকারক সংস্থাগুলিও উৎপাদন খরচ বৃদ্ধির মুখে পড়েছে। AISTA-র চেয়ারম্যান প্রফুল ভিথালানি বলেছেন যে, সম্প্রতি দাম বৃদ্ধি পাওয়ায় বাজারে চিনির ঘাটতির একটি অপ্রয়োজনীয় ধারণা তৈরি হয়েছে, যা সত্য নয়। 

 

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের