চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসুস্থ লালুকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি, প্রবীণ নেতাকে দেখতে হাসপাতালে নীতীশ

নিজস্ব প্রতিনিধি, পটনা: সিড়ি থেকে পিছলে পড়ে গিয়ে ডান কাঁধের হাড় ভেঙেছে রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো (RJD Supremo) লালুপ্রসাদ যাদবের। অসুস্থ নেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল (Stable) থাকলেও উন্নত চিকি‍ৎসার জন্য আজ বুধবার সন্ধ্যাতেই এয়ার অ্যাম্বুলান্সে (Air Ambulance) উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি (Delhi)। রাজধানীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (AIIMS) তাঁকে ভর্তি করা হচ্ছে। এদিনই রাজনৈতিক সৌজন্য দেখিয়ে আরজেডি সুপ্রিমোকে (RJD Supremo) দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) নীতীশ কুমার (Nitish Kumar)। লালুর দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি প্রবীণ নেতার চিকি‍ৎসার যাবতীয় ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে বলে ঘোষণাও করেছেন।

গত রবিবারই পটনায় নিজের বাড়িতে সিড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান ৭৪ বছর বয়সী আরজেডি সুপ্রিমো (RJD Supremo) । তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক্সরে-তে ধরা পড়ে লালুর ডান কাঁধের হাড় ভেঙেছে। গত দুদিন অবশ্য চিকি‍ৎসকদের লাগাতার চেষ্টায় আরজেডি সুপ্রিমোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এদিন আত্মীয়স্বজন সহ অন্যান্য দর্শনার্থীদের সঙ্গেও সামান্য কথাবার্তা  বলেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)  পাশাপাশি প্রবীণ নেতাকে দেখতে হাসপাতালে এসেছিলেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন (Shahnawaz Hussain)।  

তেজস্বী যাদব (Tejashwi Yadav) সাংবাদিকদের জানিয়েছেন, যেহেতু লালুপ্রসাদ (Lalu Prasad Yadav) দীর্ঘদিন ধরে কিডনি ও হৃদরোগে ভুগছেন এবং দিল্লির এইমসে তার চিকি‍ৎসা চলেছিল, তাই ফের দিল্লিতেই নিয়ে যাওয়া হচ্ছে। সন্ধে ছয়টা নাগাদ বিশেষ এয়ার অ্যাম্বুলান্সে দিল্লি নিয়ে যাওয়া হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

প্রতিবেশীর সঙ্গে স্ত্রী’র সম্পর্ক! সন্দেহের জেরে যা করলেন স্বামী..

শিশুমৃত্যুকে কেন্দ্র করে মণিপুরে কার্ফু ভেঙে রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নরেন্দ্র মোদি,কোন বার্তা দেবেন?

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

TCS কাণ্ডে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি-আইপিএস নিয়ে চার সদস্যের কমিটি গঠন

এনডিএ-র জন্য কালো দিন, মহিলা সংরক্ষণ বিল নিয়ে রণংদেহী প্রিয়াঙ্কা গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ