কেতনকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার আগে লুল্লা নগরের পাহাড়ে মহড়া দিয়েছিলেন সিয়া-চেতন

Share:

নিজস্ব প্রতিনিধি: যত সময় যাচ্ছে পুণের কেতন আগরওয়াল হত্যাকান্ডে সামনে আসছে চাঞ্চল্যকর   তথ্য। এবার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কেতনকে খুনের আগে মূল অভিযুক্ত সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী কীভাবে ঘটনা ঘটাবেন সেই মহড়াও দিয়েছিলেন। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার আগে সিয়া ও চেতন পুনের লুল্লা নগর এলাকার একটি ছোট পাহাড়ে গিয়েছিলেন। তদন্তকারীরা মনে করছেন, ওই স্থানটি মহড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল। ঠিক একই ভাবে ১৮ জুন লোহাগড় দুর্গ থেকে কেতনকে ঠেলে ফেলে দেওয়া হয়। লুল্লা নগরের সেই জায়গাটি মার্কেট ইয়ার্ড এলাকায় সিয়ার বাসভবনের কাছে অবস্থিত। তদন্তের অংশ হিসেবে পুলিশ সম্প্রতি সিয়াকে সেই ছোট পাহাড়ে নিয়ে যায়। কেতনের মৃত্যুর আগে এই জায়গাতেই ষড়যন্ত্রটি চূড়ান্ত করা হয়েছিল কি না তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। 

আরও পড়ুন:  কেতনের বাগদত্তা সিয়ার লাই ডিটেক্টর পরীক্ষার আর্জি জানাল পুলিশ

তদন্তকারীরা আরও দাবি করেছেন যে, ঘটনার দিন চেতন গাড়ির পরিবর্তে একটি স্কুটারে করে লোহাগড় দুর্গে গিয়েছিলেন। পুলিশ সন্দেহ করছে যে, টোল প্লাজার রেকর্ড এড়াতে এবং সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার সম্ভাবনা  এড়াতেই  স্কুটারেকে বেছে নেওয়া হয়েছিল। তদন্তের অংশ হিসেবে স্কুটারটি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে, পুণে গ্রামীণ পুলিশ সিয়া গোয়েল ও চেতন চৌধুরীর ওপর পলিগ্রাফ পরীক্ষা চালানোর জন্য আদালতের অনুমতি চেয়েছে। তদন্তকারীরা মনে করছেন, এই পরীক্ষাগুলো তাদের বক্তব্য যাচাই করতে এবং নতুন সূত্র খুঁজে পেতে সাহায্য করতে পারে। বর্তমানে দু’জনেই পুলিশি হেফাজতে রয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতের মেয়াদ ৩ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।  

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার