সোমে শীর্ষ আদালতে ফের ডিএ মামলার শুনানির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ চার মাস বাদে আজ সোমবার শীর্ষ আদালতে ফের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারিদের ডিএ মামলার শুনানি হতে পারে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চের এদিনের কার্য তালিকায় ৬০ নম্বরে রয়েছে ডিএ মামলা। তবে শুনানি হলেও এদিন মামলার নিষ্পত্তি ঘটার কোনও সম্ভবনা নেই বলেই মনে করছেন আইনজীবীরা।

কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা চেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে স্যাটে মামলা দায়ের করেছিলেন একাধিক সরকারি কর্মচারি সংগঠন। রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ দেয স্যাট। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ ২০২২ সালের ২০ মে রাজ্যকে কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। ২০২২ সালের ২৮ নভেম্বর শীর্ষ আদালতে প্রথম বার ওঠে ডিএ মামলা। তার পর থেকে ১১ বার মামলার শুনানি হয়।

গত ১৮ মার্চ বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে শেষ বার উঠেছিল মামলা। যদিও সময়াভাবে শুনানি হয়নি। দীর্ঘ চার মাস বাদে ফের এদিনের শুনানি তালিকায় রয়েছে ডিএ মামলা। শীর্ষ আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন একাধিকবার সরকারি কর্মচারিদের জন্য মহার্ঘভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার। আর বাড়তি মহার্ঘ ভাতা মেলায় খুশি সিংহভাগ সরকারি কর্মচারি। লোকসভা ভোটে পোস্টাল ব্যালটেও তার প্রতিফলন ঘটেছে। যদিও ‘ফাঁকিবাজ’ কর্মচারিদের একাংশ বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলন নাটক চালিয়ে যাচ্ছেন।

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

কারিগরের অভাবে বিলুপ্তপ্রায় কদমা তৈরির শিল্প, ভবিষ্যতে দেবী কালীর হাতে কী মিষ্টান্ন থাকবে?

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

কলকাতার তিন জায়গায় বিদেশের স্টাইলে তৈরি হবে ‘ফুড স্ট্রিট’, ঘোষণা অগ্নিমিত্রার

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?